জামায়াত আমিরের আগমন উপলক্ষে কুমিল্লায় স্বাগত মিছিল
আগামীকাল শুক্রবার (৩০ জানুয়ারি) জামায়াত আমির ডা. শফিকুর রহমানের কুমিল্লায় আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে জেলা ও মহানগর জামায়াতে ইসলামি। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল ৫টায় টাউন হল মাঠ থেকে স্বাগত মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে নেতৃত্ব দেন মহানগর আমির এবং কুমিল্লা-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।
স্বাগত মিছিলে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহানগরী সভাপতি হাসান আহম্মেদ, মহানগর জামায়াতনেতা মোহাম্মদ হোসাইন, অধ্যাপক জাকির হোসেন, এজিএস শহিদুল ইসলাম প্রমুখ।
এ সময় নেতাকর্মীরা ডা. শফিকুর রহমানের আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় এবং দলীয় পতাকা বহন করে।

মাহফুজ নান্টু, কুমিল্লা