হাতিরঝিলে ধানের শীষের পক্ষে প্রচারণায় মো. মমিন উদ্দিন
রাজধানীর হাতিরঝিল থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মো. মমিন উদ্দিনের নেতৃত্বে ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয়। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে ড. এম এ কাইয়ুমের নির্বাচনি প্রচার-প্রচারণায় ও গণসংযোগের পর বর্ণাঢ্য শোভাযাত্রা রামপুরা বুলন্দর থেকে চৌধুরীপাড়া হয়ে রামপুরহাট টেলিভিশন সেন্টারের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থানীয় সংসদ সদস্য প্রার্থী ড. এম এ কাইয়ুম। এছাড়াও বিএনপির সহ ও অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক