Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
১০:৫৫, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৫৮, ৩১ জানুয়ারি ২০২৬
মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
১০:৫৫, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৫৮, ৩১ জানুয়ারি ২০২৬
আরও খবর
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
পেঁপের ভেতরে পেঁপে, বিরল দৃশ্য দেখতে উৎসুক জনতার ভিড়
বিগত নির্বাচনে শুধু কেঁদেছি, এবার কাজের সুযোগ চাই : মির্জা ফখরুল

ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহন

মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
১০:৫৫, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৫৮, ৩১ জানুয়ারি ২০২৬
মো. আব্দুল্লাহ, ঠাকুরগাঁও (সদর-বালিয়াডাঙ্গী)
১০:৫৫, ৩১ জানুয়ারি ২০২৬
আপডেট: ১০:৫৮, ৩১ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে দূরপাল্লার যানবাহন। ছবি : এনটিভি

ঠাকুরগাঁওয়ে ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভোর থেকেই জেলার ওপর ঘন কুয়াশার চাদর নেমে আসায় মহাসড়ক ও আঞ্চলিক সড়কে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে দূরপাল্লার গাড়ি ও অন্যান্য যানবাহন।

আজ শনিবার (৩১ জানুয়ারি) ভোর থেকেই দেখা যাচ্ছে এমন দৃশ্য। দীর্ঘ কয়েকদিন ধরে সকাল সকাল সূর্যের দেখা মিললেও আজ ঘন কুয়াশার কারণে সকাল গড়িয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি। কুয়াশায় আচ্ছন্ন পরিবেশে শীতের তীব্রতা আরও বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বিশেষ করে দিনমজুর, খেটে খাওয়া মানুষ, শিশু ও বয়স্করা পড়েছেন সবচেয়ে বেশি দুর্ভোগে।

সকালের দিকে কুয়াশা আরও ঘন হওয়ায় ঠাকুরগাঁও–পঞ্চগড় ও ঠাকুরগাঁও–দিনাজপুর মহাসড়কে যান চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক ধীর হয়ে পড়ে। কোথাও কোথাও যানবাহনকে খুব কাছ থেকে না এলে দেখা যাচ্ছিল না। এতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। সড়কে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয় চালকদের।

স্থানীয় বাসিন্দা আল-আমীন বলেন, শীতে হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ জোরদার করা জরুরি। কুয়াশা ও শীতের এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছি।

অন্যান্য বছর এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চোখে পড়লেও এবার তেমন কোনো উদ্যোগ এখনো দৃশ্যমান হয়নি বলে দাবি করছেন স্থানীয় জনগণ। 

তাদের অভিযোগ, সাধারণত শীতের এই সময়ে জেলা প্রশাসনের উদ্যোগে কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র বিতরণ করা হতো। কিন্তু চলতি শীত মৌসুমে এখন পর্যন্ত তারা সে ধরনের কোনো কার্যক্রম দেখেননি বা শোনেননি।

স্থানীয় আরেক বাসিন্দা হাবিব বলেন, আগের বছরগুলোতে এই সময়েই আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র পেয়েছি। অথচ এবার তীব্র শীত ও ঘন কুয়াশার মধ্যেও হতদরিদ্র মানুষের জন্য এখন পর্যন্ত কোনো সহায়তা পৌঁছায়নি।

দ্রুত জেলার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান হাবিব।

এদিকে জেলায় আবহাওয়া অফিস না থাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কনকনে শীত ও ঘন কুয়াশার প্রভাবে অনেক মানুষ কাজে বের হতে পারছেন না। ফলে দৈনন্দিন জীবনে স্থবিরতা নেমে এসেছে।

কুয়াশা শীত ঠাকুরগাঁও

সংশ্লিষ্ট সংবাদ: কুয়াশা

০২ ফেব্রুয়ারি ২০২৫
ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ, অপেক্ষায় ৬ শতাধিক যানবাহন
২৩ ডিসেম্বর ২০২৩
ঘন কুয়াশায় আচ্ছন্ন গোপালগঞ্জ
১৬ ডিসেম্বর ২০২৩
হিম হাওয়া ও কুয়াশার চাদর গায়ে শীতের আগমনী বার্তা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
  2. ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থীর সাথে বাদানুবাদ ধরা পড়ল সেনাবাহিনীর বডি ক্যামেরায়
  3. নতুন নাম পাচ্ছে র‍্যাব, পোশাকেও আসছে পরিবর্তন
  4. নাহিদ ইসলামের রিট খারিজ, নির্বাচনে বাধা নেই কাইয়ুমের 
  5. বিএনপির ইশতেহার ঘোষণা কবে জানালেন ড. মাহদী আমিন
  6. রমজানে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রি করবে সরকার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x