চট্টগ্রামের তিন স্থানে আজ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনি সফরের অংশ হিসেবে আজ সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন তিনি চট্টগ্রামে তিনটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
জামায়াতের মিডিয়া বিভাগ সূত্রে জানা যায়, আজ দুপুর ২টায় চট্টগ্রাম দক্ষিণ (পদুয়া), বেলা সাড়ে ৩টায় চট্টগ্রাম উত্তর (সীতাকুণ্ডু) এবং সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম মহানগরীতে ১১দলীয় নির্বাচনি ঐক্য আয়োজিত জনসভায় অংশগ্রহণ করবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
এদিন আরও ২টি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে জামায়াত আমিরের। এর মধ্যে একটি কক্সবাজারের মহেশখালীতে এবং অপরটি কক্সবাজার সদরে।
এছাড়া আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জামায়াত আমির ঢাকার বাইরে বিভিন্ন জেলায় নির্বাচনি সফর করবেন বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক