কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে ১২ মৃত্যু : গেটম্যান হেলাল গ্রেপ্তার
কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেনের সংঘর্ষে ১২ জনের মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে র্যাব। দুর্ঘটনার সময় ওই লেভেল ক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানের কেউই ঘটনাস্থলে ছিলেন না। পরে তারা আত্মগোপন করেন। গেটম্যান মো. হেলালকে (৪১) কুমিল্লার শংকুচাইল এলাকা থেকে আটক করেছে র্যাব। আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-১১-এর উপঅধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক। বিস্তারিত দেখুন ভিডিওতে।

এনটিভি অনলাইন ডেস্ক