Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • শীর্ষ সংবাদ
সঞ্জিব দাস, ফরিদপুর
০৮:৪৫, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৪৯, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
০৮:৪৫, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৪৯, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
পাকিস্তানে বোমা হামলায় প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রণয় ভার্মা
বাংলাদেশ আত্মনির্ভরশীল শক্তি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী
বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ফরিদপুরে নিহত ৫

ফরিদপুরে আজ বিএনপির জনসভা, ভাষণ দেবেন তারেক রহমান

সঞ্জিব দাস, ফরিদপুর
০৮:৪৫, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৪৯, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
সঞ্জিব দাস, ফরিদপুর
০৮:৪৫, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৪৯, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) ফরিদপুরে আসবেন। এ উপলক্ষে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত হবে বিএনপির ফরিদপুর বিভাগীয় নির্বাচনি জনসভা। নির্ধারিত সময় অনুযায়ী দুপুর ২টার দিকে জনসভায় প্রধান অতিথির ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

ফরিদপুর বিভাগীয় বিএনপি সূত্রে জানা গেছে, এ জনসভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর থেকে দলটির মনোনীত ১৫ জন সংসদ সদস্য প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনসভাকে বিএনপি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচি হিসেবে দেখছে।

জনসভাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকায় চালানো হয় ব্যাপক প্রস্তুতি। বিশাল মঞ্চ নির্মাণ, মাইকিং, ব্যানার-ফেস্টুন, আলোকসজ্জা এবং নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। দলীয় সূত্র জানায়, জনসভাকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, কৃষকদল ও ছাত্রদলের সদস্যদের সমন্বয়ে আলাদা টিম গঠন করা হয়েছে।

বিএনপি নেতারা আশা করছেন, এই জনসভায় পাঁচ জেলার কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন। বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা দলে দলে ফরিদপুরে আসার কথা রয়েছে।

প্রথমবারে মতো ফরিদপুরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান রাজনৈতিক কোন কর্মসূচিতে। দুপুরে বরিশাল থেকে হেলিকপ্টার করে ফরিদপুরে আসবেন তিনি। এরপর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে সমাবেশে বক্তব্যে দেবেন।

বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০০৮ সালে ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দিয়েছিলেন। এটিই ছিল বেগম খালেদা জিয়ার সর্বশেষ জনসভা ফরিদপুরে। তবে তারেক রহমান এর আগে ফরিদপুর কোন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেননি। তবে ২০ বছর আগে ঢাকা থেকে গোপালগঞ্জে যাওয়ার পথে ফরিদপুর সার্কিট হাউসে এক রাত থেকেছিলেন।

তারেক রহমানের আগমন নিয়ে বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু জানান, বুধবার দুপুর ২টার দিকে ফরিদপুর বিভাগীয় জনসভায় তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যাচ্ছে। এই জনসভা ফরিদপুর বিভাগের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা বলেন, সমাবেশকে কেন্দ্র করে ফরিদপুরের পাঁচটি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক মানুষের আগমন ঘটবে। আমরা পাঁচ জেলার নেতৃবৃন্দ বিভিন্ন উপজেলা নিয়ে সকলের সাথে বসে সমাবেশকে সফল করতে কাজ করেছি।

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন বলেন, এর আগে ফরিদপুরে কোন রাজনৈতিক কর্মসূচিতে এর আগে তিনি আসেননি। ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে তারেক রহমান পৌঁছাবেন এবং সেখানে নির্ধারিত সমাবেশ মঞ্চে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গুরুত্ব পাবে। পাশাপাশি নির্বাচনি রূপরেখা ও দলীয় প্রার্থীদের প্রতি দিকনির্দেশনাও আসতে পারে বলে মনে করছেন নেতাকর্মীরা।

সব মিলিয়ে ফরিদপুর বিভাগীয় এই জনসভা বিএনপির শক্তি প্রদর্শনের পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেবে বলে মনে করা হচ্ছে।

ফরিদপুরর এই জনসভা থেকে তিনি ফরিদপুরকে বিভাগ ঘোষণার দাবিসহ বিভিন্ন দাবির প্রতিশ্রুতি দেবেন এটাই এই অঞ্চলের নেতাকর্মীসহ সাধারণ মানুষের প্রত্যাশা।

ফরিদপুর বিএনপি বিভাগীয় জনসভা তারেক রহমান

সংশ্লিষ্ট সংবাদ: তারেক রহমান

১৯ মে ২০২৬
আনসার-ভিডিপি সদস্যদের হাত ধরে প্রতিটি গ্রাম উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী
১৬ মে ২০২৬
চাঁদপুরে ইপিজেড স্থাপনের আশ্বাস প্রধানমন্ত্রীর
১৬ মে ২০২৬
কৃষককে পাশে বসিয়ে কথা শুনলেন প্রধানমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় মুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মালেক
  2. বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  3. প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রণয় ভার্মা
  4. পিরোজপুরে ব্যবসায়ীসহ দুজনকে কুপিয়ে হত্যা
  5. সকাল ৯টার মধ্যে ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কবার্তা
  6. আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x