Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
ফখরুল ইসলাম (শাহীন)
১৪:১৫, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
ফখরুল ইসলাম (শাহীন)
১৪:১৫, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ফেনীতে জামায়াত প্রার্থীকে শোকজ
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে শোষণমুক্ত হবে বাংলাদেশ
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না : তারেক রহমান
নির্বাচনি দায়িত্বে মাঠে নামছে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী
আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য : জামায়াত আমির

জাপা মহসচিবের সম্পদ ৫ কোটি টাকার, আয় ৩২ লাখ

ফখরুল ইসলাম (শাহীন)
১৪:১৫, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
ফখরুল ইসলাম (শাহীন)
১৪:১৫, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:৩১, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী শামীম হায়দার পাটোয়ারীর স্থাবর-অস্থাবর মিলিয়ে তাঁর সম্পদ আছে পৌনে ৫ কোটি টাকার। তার বার্ষিক আয় ৩২ লাখ ৮৮ হাজার ২০ টাকা।

পেশায় আইনজীবী শামীম পাটোয়ারীর স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ পরিবারে নির্ভরশীল সদস্যদের কোনো আয় নেই। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, স্ত্রী গৃহিণী এবং ছেলে ও মেয়ে শিক্ষার্থী।

নির্বাচন কমিশনে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় শামীম হায়দার পাটোয়ারী আয় ও সম্পদের এসব তথ্য উল্লেখ করেন।

হলফনামার তথ্য অনুযায়ী, শামীম হায়দার পাটোয়ারীর বার্ষিক মোট আয় ৩২ লাখ ৮৮ হাজার ২০ টাকা।

এর মধ্যে কৃষি খাত থেকে ৩ লাখ ২৪ হাজার ১০০ টাকা, বাড়িভাড়া থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা, ব্যবসা থেকে ১৫ লাখ ৯৬ হাজার ৫৪৫ টাকা, শেয়ার/বন্ড/সঞ্চয়পত্র/ব্যাংক আমানত থেকে ১৯ হাজার ৯৭৫ টাকা এবং আইন পেশা থেকে ১২ লাখ ১২ হাজার ৪০০ টাকা আয় করেন তিনি।

সব মিলিয়ে শামীম হায়দার পাটোয়ারীর অস্থাবর সম্পদের মোট মূল্য (অর্জনকালীন) ২ কোটি ৬০ লাখ টাকা। বর্তমানে এই সম্পদের আনুমানিক মূল্য ২ কোটি ৬৬ লাখ ৮৩ হাজার ২৩৫ টাকা। এর মধ্যে তাঁর কাছে নগদ আছে দেড় কোটি টাকা।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর নামে জমা আছে ৬ লাখ ৫৭ হাজার ৭৪৯ টাকা। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় কোম্পানির শেয়ার ১২ লাখ ২৫ হাজার ৪৮৬ টাকা। এর বাইরে তাঁর মালিকানাধীন মোটরযানের মূল্য ৯৬ লাখ টাকা এবং আসবাবের মূল্য ২ লাখ টাকা। নিজের কোনো গয়না নেই।

স্থাবর সম্পদের মধ্যে শামীম হায়দার পাটোয়ারীর কৃষি ও অকৃষি জমির পরিমাণ উল্লেখ নেই; কিন্তু কৃষি ও অকৃষি জমির আর্থিক মূল্য দেখিয়েছেন ২ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা। এর মধ্যে কৃষিজমির মূল্য দেখিয়েছেন ১ কোটি ১২ লাখ ৫২ হাজার টাকা এবং অকৃষি জমির মূল্য দেখিয়েছেন ১ কোটি ২ লাখ ৯১ হাজার টাকা।

শামীম হায়দার পাটোয়ারী তাঁর নির্বাচনি ব্যয় নির্বাহের জন্য প্রায় ৪০ লাখ টাকা খরচ করবেন বলে নির্বাচন কমিশনকে জানিয়েছেন। এর মধ্যে তার ভাই দেবেন ১০ লাখ আর বাকিটা নিজের সঞ্চয় থেকে খরচ করবেন বলে জানিয়েছেন।

হলফনামার তথ্য বলছে, শামীম হায়দার পাটোয়ারীর ৪ কোটি ৩০ লাখ টাকা ঋণ আছে। এর মধ্যে ইসলামী ব্যাংক থেকে একক নামে ৩০ লাখ এবং কোনো প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হওয়ার সুবাদে আইআইডিএফসি ব্যাংক থেকে ৪ কোটি টাকা ঋণ আছে। তাঁর স্ত্রী ও সন্তানদের নামে কোনো ঋণ নেই।

২০২৫-২৬ অর্থবছরে আয়কর রিটার্ন দাখিল করলেও আয়, সম্পদ ও আয়করের পরিমাণ হলফনামায় উল্লেখ করেননি শামীম হায়দার।

গাইবান্ধা-১ আসনের পাশাপাশি শামীম হায়দার পাটোয়ারী আসন্ন নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনেও জাতীয় পার্টির (জাপা) হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন।

জাতীয় পার্টি সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ শামীম হায়দার পাটোয়ারী

সংশ্লিষ্ট সংবাদ: জাতীয় পার্টি

১৯ জানুয়ারি ২০২৬
জাতীয় পার্টির রাঙ্গার মনোনয়ন বাণিজ্যের প্রমাণ পেয়েছে দুদক
১৭ জানুয়ারি ২০২৬
জাপা মহাসচিবের সম্পদ ৫ কোটি টাকার, আয় ৩২ লাখ
১৩ জানুয়ারি ২০২৬
চারদিনের শুনানিতে জাপার ২৬ জন ফিরে পেলেন প্রার্থিতা
  • আরও
সর্বাধিক পঠিত
  1. বহুদিন পর নানিবাড়ি এসেছি, নাতিকে কিছু দিতে হবে : দিনাজপুরে তারেক রহমান
  2. ‘নির্বাচনি বিতর্কে’ অংশ নেওয়ার আহ্বান জামায়াত আমিরের, যা জানাল বিএনপি
  3. দুই দিনে রাজধানীতে ১৪ জনসভায় অংশ নেবেন তারেক রহমান
  4. জাবেরের ‘গুলিবিদ্ধের’ খবর ক্লিকবেইট সাংবাদিকতার ফল : প্রেস সচিব
  5. চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক
  6. নির্বাচন উপলক্ষে দুইদিন বন্ধ থাকবে দোকান-শপিং মল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x