ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে পেশাজীবীদের মিছিল
ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মিছিল করেছেন পেশাজীবীরা। এ পেশাজীবীদের মধ্যে ছিলেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিল পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে মিছিলটি গুলশান-১ ও ২ নম্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষের মিছিলে অংশ নেন প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম, প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসমাম, সাংবাদিক কাদের গনি চৌধুরী, প্রফেসর ড. লুৎফর রহমান, প্রফেসর ড. নুরুল ইসলাম, প্রফেসর ড. আবদুস সালাম, প্রফেসর ড. আবুল কালাম সরকার, ডা. হারুন আল রশীদ, ডা. জহিরুল ইসলাম শাকিল, ইঞ্জিনিয়ার আলমগীর হাছিন আহমেদ, কৃষিবিদ রাশিদুল হাসান হারুন, শামীমুর রহমান, কৃষিবিদ বিপ্লব, প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মো. জাকির হোসেন, সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ, খুরশিদ আলম, কামাল উদ্দিন সবুজ, নুরুদ্দীন আহমদ, এ কে এম মহসিন, রাশেদুল হক, সাঈদ খান, প্রফেসর ড. মো. এমতাজ হোসেন, প্রফেসর ড. শামসুল আলম সেলিম, প্রফেসর ড. আবুল কালাম সরকার, প্রফেসর ড. আবদুল করিম, প্রফেসর ড. রইস উদ্দিন, প্রফেসর ডা. শফিকুল হায়দার পারভেজ, ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, মো. রফিকুল ইসলাম, সৈয়দ আলমগীর, ইঞ্জিনিয়ার ফখরুল আলম, সদস্য সচিব ইঞ্জিনিয়ার এ বি এম রুহুল আমীন আকন্দ, ইঞ্জিনিয়ার হানিফ, ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন, এ কে এম মুসা (লিটন), মো. বিপ্লবুজ্জামান বিপ্লব, ডা. মির্জা লুৎফর রহমান লিটন, ডা. আমিনুল বারী কানন, মো. জিয়াউল হায়দার পলাশ, সৈয়দ জাহিদ হোসেন, মো. কামরুজ্জামান কল্লোল ও মো. তানভীরুল আলমসহ অন্যান্যরা।

নিজস্ব প্রতিবেদক