লন্ডনগামী যাত্রীদের জন্য বিমানের গুরুত্বপূর্ণ নির্দেশনা
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লোগো
লন্ডনগামী সকল যাত্রীকে ভ্রমণের আগে তাদের ভিসা ও পাসপোর্ট বৈধ ও সঠিক আছে কিনা নিশ্চিত করতে হবে। যাত্রার কমপক্ষে ৪৮ ঘণ্টা আগে সর্বশেষ পাসপোর্টের তথ্য ইউকেভিআই অ্যাকাউন্টে আপডেট করা বাধ্যতামূলক।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
ইউকে বর্ডার ফোর্সের নির্দেশনা অনুযায়ী, পাসপোর্ট বা ভিসার তথ্য হালনাগাদ না থাকলে যুক্তরাজ্যে প্রবেশে অতিরিক্ত যাচাই, বিলম্ব বা ভ্রমণ জটিলতা হতে পারে।
যাত্রা শুরুর আগে প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে সম্পন্ন করার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ করেছে বিমান।

এনটিভি অনলাইন ডেস্ক