Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
রিপন হোসেন, চুয়াডাঙ্গা (জীবননগর, দামুড়হুদা ও দর্শনা স্থলবন্দর)
০৮:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৪৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬
রিপন হোসেন, চুয়াডাঙ্গা (জীবননগর, দামুড়হুদা ও দর্শনা স্থলবন্দর)
০৮:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৪৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
বিজয় দিবসে বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা
পুশইন-পুশব্যাক প্রতিনিয়তই হচ্ছে : বিজিবি মহাপরিচালক
সেন্টমার্টিন নিয়ে অনেকেই অপপ্রচারের চেষ্টা করছে : বিজিবি মহাপরিচালক
বিজিবি সর্বোচ্চ ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে : মহাপরিচালক
সেন্টমার্টিন্স দ্বীপে শীতবস্ত্র বিতরণ বিজিবি মহাপরিচালকের

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিতে সর্বাত্মক প্রস্তুতি বিজিবির : মহাপরিচালক

রিপন হোসেন, চুয়াডাঙ্গা (জীবননগর, দামুড়হুদা ও দর্শনা স্থলবন্দর)
০৮:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৪৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬
রিপন হোসেন, চুয়াডাঙ্গা (জীবননগর, দামুড়হুদা ও দর্শনা স্থলবন্দর)
০৮:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৮:৪৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবি নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শনকালে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে বিজিবি মহাপরিচালক এসব কথা বলেন। বিজিবি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, “বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী নির্বাচনি বেইজ ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনের সময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান মহাপরিচালককে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি এবং অপারেশনাল প্রস্তুতি সম্পর্কিত বিস্তারিত ব্রিফিং দেন। পরবর্তীতে তিনি চুয়াডাঙ্গা জেলার আইনশৃঙ্খলা ও নির্বাচন সংক্রান্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, চুয়াডাঙ্গাসহ সীমান্তবর্তী ৬১টি উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করছে এবং সারাদেশের ৩০০টি সংসদীয় আসনে ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে। সম্ভাব্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (QRF), কে–৯ ডগ স্কোয়াড, ড্রোন এবং বডি-ওর্ন ক্যামেরাসহ প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

পরিদর্শনের শেষপর্বে মহাপরিচালক নির্বাচনি বেইজ ক্যাম্পের দায়িত্বরত সব কর্মকর্তা, জুনিয়র কর্মকর্তা ও অন্যান্য সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দেন।

সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, র‍্যাব, পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

 

বিজিবি মহাপরিচালক চুয়াডাঙ্গা, বেইজ ক্যাম্প পরিদর্শন

সংশ্লিষ্ট সংবাদ: বিজিবি মহাপরিচালক

২৪ জুন ২০২১
নারী-শিশু পাচারে জড়িত কাউকে ছাড় দেওয়া হয় না : বিজিবির মহাপরিচালক
সর্বাধিক পঠিত
  1. ড. ইউনূসসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
  2. জামায়াত প্রার্থী আমির হামজাকে ১০ হাজার টাকা জরিমানা
  3. ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন যারা
  4. নেত্রকোনায় ৪ স্থানে ভোটকক্ষে আগুন
  5. আজ মধ্যরাত থেকে যেসব গাড়ি চলবে, যেসব চলবে না
  6. ‘উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে’

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x