জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় তিনি এ ভাষণ দেওয়া শুরু করেন।
প্রধান নির্বাচন কমিশনারের এই ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার থেকে একযোগে সম্প্রচারিত হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক