বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : ইসি
ফাইল ছবি
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা লাগানো রয়েছে বলে এক বার্তায় জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বার্তায় বলা হয়, বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকারীদের সকল তৎপরতা রেকর্ড করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা আরও হয়, কেন্দ্রে ক্লোজ সার্কিট ক্যামেরা এবং অন্যান্য স্থানে ড্রোনের সাহায্যে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
সব ধরনের বেআইনি কর্মকান্ড থেকে সকলকে সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)