রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।
নিয়াজ মেহেদী জানান, রাজধানীর রমনা থানায় দুইজন, শাহবাগ থানায় একজন, ধানমন্ডি থানায় দুইজন, হাজারীবাগে দুজন, বংশালে একজন, সূত্রাপুরে একজন, পল্টনে একজন, তেজগাঁওতে দুজন, শিল্পাঞ্চলে একজন, মিরপুরে তিনজন, পল্লবীতে একজন ও কাফরুলে একজনকে গ্রেপ্তার করা হয়।
সব মিলিয়ে রাজধানীর ১২টি থানার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সর্বমোট ১৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে থাকবে বলেও জানান নিয়াজ মেহেদী।

নিজস্ব প্রতিবেদক