ট্রাফিক আইন লঙ্ঘনে ১ দিনে ডিএমপির ১৮৮০ মামলা
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ৮৮০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রোববার (৯ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
সোমবার (১০ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১৬টি বাস, ২টি কাভার্ডভ্যান, ১২টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ১৩৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২০টি বাস, ১২টি ট্রাক, ১৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ৭৭টি মোটরসাইকেলসহ মোট ১৫৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৭টি বাস, ৪টি ট্রাক, ১৭টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজিচালিত অটোরিকশা ও ১৫৩টি মোটরসাইকেলসহ মোট ৩০৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২০টি বাস, ২ টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, ৪টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ৪৭টি সিএনজিচালিত অটোরিকশা ও ১১৫টি মোটরসাইকেলসহ মোট ২৪৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯টি বাস, ২৪টি ট্রাক, ৩৯টি কাভার্ডভ্যান, ৩৫টি সিএনজি, ২২৬টি মোটরসাইকেলসহ মোট ৪১৯টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ৬টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজিচালিত অটোরিকশা ও ৮৮টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২০টি বাস, ২টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজিচালিত অটোরিকশা ও ৭৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৬টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫০০টি গাড়ি ডাম্পিং ও ৩৫৯টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)