ভোট দিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার সকালে ভোট দেন বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি
উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট প্রদান করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপির মিডিয়া সেলের পেইজ থেকে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, আজ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ২৯৯টি আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত করা হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক