বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে নাটোরে ভোটগ্রহণ শুরু
নাটোর জেলায় দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। সকালে ভোট শুরুর সময় সদর উপজেলার হযরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান জেলা জামায়াতের আমির মীর নুরুল ইসলাম।
এসময় ভোট চাওয়া নিয়ে বিএনপি ও জামায়াত কর্মীদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গেলে পরিস্থিতি স্বভাবিক হয়।
সকাল ৮টার দিকে শহরের সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন নাটোর-২ আসনের বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শান্তিপূর্ণভাবেই চলছে ভোটগ্রহণ। এবারের নির্বাচনকে ব্যতিক্রম আখ্যায়িত করে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। নির্বিঘ্নে ভোট দিয়ে সন্তুষ্ট ভোটাররা।

হালিম খান, নাটোর