‘যে সরকারই আসুক, আমরা চাই দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করুক’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। উৎসবমুখর পরিবেশে নানা বয়সী মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মাতুয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন অনার্স প্রথম বর্ষে পড়ুয়া শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।
প্রথমবারের মতো ভোটার হওয়া এই শিক্ষার্থী বলেন, আলহামদুলিল্লাহ সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছি। যে সরকারই আসুক, আমরা চাই দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করুক।
ঢাকা-৫ আসনে চাঁদাবাজসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত কেউ যেন জয়ী হয়ে না আসে সেই আশাবাদও ব্যক্ত করেন এই শিক্ষার্থী।

নিজস্ব প্রতিবেদক