তারেক রহমান প্রথমবারেই দুটি আসনে নির্বাচিত
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিজয়ী হয়েছেন। প্রথমবারেই এই দুটি আসনে প্রার্থী হন তিনি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি ফলাফলে তারেক রহমান দুটি আসনেই বিজয়ী হন। ৬০ হাজার ২১৫ ভোট পেয়ে জয়ী। জামায়াতের স ম খালিদুজ্জামান পেয়েছেন ২৪ হাজার ৫২৪ ভোট।
ঢাকা-১৭ আসনে তারেক রহমান ৬০ হাজার ২১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী খালিদুজ্জামান পেয়েছেন ২৪ হাজার ৫২৪ ভোট।
তবে বগুড়া-৬ আসনে বড় ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির চেয়ারম্যান। এ আসনে ১১৬টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, তারেক রহমান পেয়েছেন দুই লাখ ১৬ হাজার ২৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল হক জানান, এ আসনে মোট ভোটার চার লাখ ৫৪ হাজার ২৯ জন। ভোট পড়েছে ৭১ দশমিক ৩৪ শতাংশ। আসনটিতে তারেক রহমানের বিপরীতে প্রার্থী ছিলেন চারজন।
তারেক রহমানকে শুরুতে কেবল বগুড়া-৬ আসনে দলীয় মনোনয়ন দিয়েছিল বিএনপি। মনোনয়নপত্র দাখিলের শেষ দিকে তাকে এর বাইরে ঢাকা-১৭ আসনেও মনোনয়ন দেওয়া হয়।

এনটিভি অনলাইন ডেস্ক