বিকেলে রাজধানীতে বিক্ষোভ করবে জামায়াত
জামায়াতে ইসলামী লোগো। ফাইল ছবি
দেশের বিরাজমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদে রাজধানীতে আজ বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ নিয়ে অনিশ্চয়তার মধ্যে এই বিক্ষোভ ডাকা হলো।
গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।
এর আগে গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) একই স্থানে বিক্ষোভ করে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোট।

নিজস্ব প্রতিবেদক