Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:২৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:২৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, তালিকায় কত?
ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, তালিকায় কত?
ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, তালিকায় চতুর্থ
রাজধানীর বায়ুমানের উন্নতি, দূষণের শীর্ষে লাহোর 
‘খুবই অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণের শীর্ষে ঢাকা

‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে বিশ্বে তৃতীয় ঢাকা

এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:২৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
এনটিভি অনলাইন ডেস্ক
০৯:২০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৯:২৩, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ফাইল ছবি

রাজধানী ঢাকার বাতাস নাগরিকদের জন্য চরম উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৈশ্বিক বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী, আজ ‍বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে বিশ্বের সবচেয়ে দূষিত প্রধান শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ঢাকা।

এ সময়ে ঢাকার বায়ুমান সূচক রেকর্ড করা হয়েছে ২৪৮, যা আন্তর্জাতিক মানদণ্ডে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ধুলাবালি আর ধোঁয়ায় আচ্ছন্ন এই পরিবেশে জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

দক্ষিণ এশিয়া ও আফ্রিকার অন্যান্য মেগাসিটিগুলোতেও আজ বায়ুদূষণের ভয়াবহ চিত্র লক্ষ্য করা গেছে। আজকের তালিকায় ২৮৭ সূচক নিয়ে পাকিস্তানের লাহোর বিশ্বের শীর্ষ দূষিত শহর হিসেবে অবস্থান করছে। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির বায়ুমান সূচক রেকর্ড করা হয়েছে ২৫৩। তালিকার চতুর্থ স্থানে রয়েছে সেনেগালের ডাকার, যার সূচক ২১৭ এবং পঞ্চম স্থানে থাকা ভারতের কলকাতার বায়ুমান সূচক ১৯৮ রেকর্ড করা হয়েছে।

এর আগে গতকাল ১৭ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ১০টার মধ্যে সেনেগালের ডাকার ৪৬৬ সূচক নিয়ে শীর্ষে থাকলেও আজ সেই পরিস্থিতির কিছুটা পরিবর্তন হয়েছে। তবে ঢাকার পরিস্থিতির বিশেষ কোনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। গতকালের ২৭৬ সূচকের তুলনায় আজ ২৪৮ রেকর্ড হলেও এটি এখনও ‘খুব অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতেই রয়ে গেছে। 

একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এ ছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

দূষণ

সংশ্লিষ্ট সংবাদ: দূষণ

৫ ঘন্টা আগে
ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, তালিকায় কত?
০৭ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, তালিকায় কত?
০১ এপ্রিল ২০২৬
ঢাকার বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, তালিকায় চতুর্থ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. হাসনাত আব্দুল্লাহ সাবেক মেয়র মনজুর আলমের বাসায় যাওয়ার পর যা ঘটল
  2. খুলনার রেলিগেটে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২
  3. প্রকৌশলীকে বাঁশ নিয়ে ঠিকাদারের ধাওয়ার ঘটনায় মামলা
  4. আগামী এক বছর ‘কৃষি নির্ভর অর্থনীতি’র জন্য উৎসর্গ করেছে সরকার : তথ্যমন্ত্রী
  5. নেত্রকোনা সরকারি শিশু পরিবারে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ বরণ
  6. রাতে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x