প্রাইম ব্যাংক ও হায়াত প্লেস ঢাকা উত্তরার মধ্যে চুক্তি স্বাক্ষর
গ্রাহকদের এক্সক্লুসিভ লাইফস্টাইল ও ডাইনিং সুবিধা প্রদানের লক্ষ্যে হায়াত প্লেস ঢাকা উত্তরা এবং প্রাইম ব্যাংক পিএলসি. একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকার গুলশানে অবস্থিত ব্যাংকের করপোরেট কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে এই চুক্তিবদ্ধ হয়।
এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংক পিএলসির ভিসা সিগনেচার, ভিসা প্লাটিনাম, মাস্টারকার্ড ওয়ার্ল্ড, মাস্টারকার্ড প্লাটিনাম এবং প্রায়োরিটি ডেবিট কার্ডধারীরা হায়াত প্লেস ঢাকা উত্তরায় বিশেষ ‘বাই ওয়ান গেট ওয়ান’ সুবিধা উপভোগ করতে পারবেন। এই অংশীদারত্বের ফলে ব্যাংকের প্রিমিয়াম গ্রাহকরা বিশ্বমানের ডাইনিং ও আতিথেয়তা সেবায় নতুন অভিজ্ঞতা লাভের সুযোগ পাবেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংক পিএলসির পক্ষে এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং হায়াত প্লেস ঢাকা উত্তরার পক্ষে জেনারেল ম্যানেজার টি. কেভিন ম্যাকইন্টায়ার স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসি-এর ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং হায়াত প্লেস ঢাকা উত্তরার ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিং মেজবাহ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এনটিভি অনলাইন ডেস্ক