হাসপাতাল পরিচ্ছন্ন করলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য
নড়াইল সদর হাসপাতাল পরিচ্ছন্নতার মধ্য দিয়ে পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নড়াইল সদর হাসপাতাল পরিচ্ছন্ন করার মধ্যে দিয়ে আতাউর রহমান বাচ্চু এই কাজের উদ্বোধন করেন। কার্যক্রমের শুরুতেই আতাউর রহমান বাচ্চু নিজ হাতে ঝাড়ু নিয়ে এই কাজ শুরু করেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল গফফারসহ সদর হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারি এবং নড়াইল জামায়াতে ইসলামীর নেতা হেমায়েত হোসেন হিমু, ড. খান আব্দুস সোবহান প্রমুখ।
এই সময় নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, ক্লিন নড়াইল গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের নির্দেশনায় আমরা আজ নড়াইল সদর হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম করেছি।

এম. মুনীর চৌধুরী, নড়াইল