ছয় সিটির প্রশাসকের দায়িত্ব গ্রহণ
ছয়টি সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকেরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে তারা দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে ছয় সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা হতে ছয় প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তারা হলেন- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।

নিজস্ব প্রতিবেদক