Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • আইন ও বিচার
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৪:২০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:২১, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৪:২০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:২১, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
সভাপতি হিসেবে মোশাররফ হোসেনের নাম প্রস্তাব সমর্থন বিরোধী দলের
পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার, আটক ৩
জেলি-সয়াবিন তেল-সোডা ‍দিয়ে তৈরি হচ্ছিল দুধ
এসপির গাড়ি আটকে চালককে মারধর-সড়ক অবরোধ, বাসচালক আটক
মার্কিন সেনা আটকের বিষয়ে ইরানের দাবি নাকচ যুক্তরাষ্ট্রের

এজলাসে হট্টগোল, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি আটক

আকতার ফারুক শাহিন, বরিশাল
১৪:২০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:২১, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আকতার ফারুক শাহিন, বরিশাল
১৪:২০, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ১৪:২১, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের জামিন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বরিশালে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের এজলাসে হট্টগোলের পর আইনজীবী সমিতির সভাপতিকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বরিশাল আদালত প্রাঙ্গণ থেকে তাকে আটক করেন তারা।

আটক সাদিকুর রহমান (লিংকন) বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপিনেতা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বরিশাল জেলা আইনজীবী সমিতির নেতারা এজলাসে ঢুকে বেঞ্চ ধাক্কাধাক্কি ও চিৎকার করেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

আদালত সূত্র ও আইনজীবীরা জানান, বুধবার দুপুরে বরিশাল আদালত প্রাঙ্গণে আসে যৌথবাহিনীর একটি দল। এসময় তারা লিংকনকে আটক করে। এ বিষয়ে জানতে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলামের মোবাইল ফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুরে আদালতের মধ্যে সিটিটিভি ক্যামেরায় ধারণ করা হট্টগোলের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তারিখ ও সময় উল্লেখ রয়েছে। সে অনুযায়ী মঙ্গলবার বেলা ২টা ৩৯ মিনিট ৪৫ সেকেন্ডের দিকে ঘটনার শুরু। এর আগে দুপুরে আওয়ামী লীগ নেতাদের জামিন মঞ্জুর করার প্রতিবাদে চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। তারা চিফ মেট্রোপলিটন আদালতের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

১ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তউল্লাহ একটি মামলার শুনানি করছিলেন। কোর্ট রেজিস্ট্রার (জিআরও) ও কোর্ট পুলিশের তিনজন কনস্টেবল উপস্থিত ছিলেন। শুনানি চলাকালে মামলাটির দুজন আইনজীবী আদালতে কথা বলছিলেন। এর মধ্যে আদালত কক্ষের ভেজানো দরজা খুলে চিৎকার করতে করতে একজন আইনজীবী এজলাসে প্রবেশ করেন। তার পেছনে আরও কয়েকজন আইনজীবী আদালত কক্ষে প্রবেশ করেন। তারা এজলাসে বসার বেঞ্চগুলো হাত-পা দিয়ে ধাক্কা দিতে থাকেন। একজন আইনজীবী বিচারকের সামনে গিয়ে চিৎকার করে আঙুল তুলে কথা বলেন। তিনি বিচারকের সামনে থাকা একটি বেঞ্চে আঘাত করেন এবং বিচারককে উদ্দেশ্য করে আরও কিছু বলতে থাকেন। পরে তারা এজলাস কক্ষ ত্যাগ করেন। এজলাস কক্ষে প্রথম প্রবেশ করা আইনজীবী হলেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকন।

এজলাসে হট্টগোলের আগে বরিশাল চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ সময় তারা চিফ মেট্রোপলিটন আদালতের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এ কর্মসূচিতে আইনজীবীরা বিচারক অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট এস এম শরীয়ত উল্লাহকে অপসারণ এবং জামিন বাতিলের দাবিতে অনির্দিষ্টকাল মহানগরের সব আদালত বর্জন করার ঘোষণা দেন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুস সোমবার আদালতে আত্মসমর্পণের পর জামিন পান। বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম শরীয়তউল্লাহ তাঁর জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে ১৭ ফেব্রুয়ারি বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা জামিনে মুক্তি পান। জামিনপ্রাপ্ত অন্য দুজন হলেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান।

আটক আইনজীবী সমিতি সভাপতি

সংশ্লিষ্ট সংবাদ: আটক

১০ মার্চ ২০২৬
পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার, আটক ৩
০৯ মার্চ ২০২৬
জেলি-সয়াবিন তেল-সোডা ‍দিয়ে তৈরি হচ্ছিল দুধ
০৮ মার্চ ২০২৬
এসপির গাড়ি আটকে চালককে মারধর-সড়ক অবরোধ, বাসচালক আটক
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ
  2. সংসদের অধিবেশন কক্ষে আরবি ক্যালিগ্রাফিতে কালেমা তাইয়্যেবা
  3. সাধারণ রোগীদের খাবার খেয়ে প্রশংসায় ভাসলেন এমপি এনামুল হক
  4. রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  5. ভারত থেকে দিনাজপুরে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল
  6. অতীতের সেই দুঃসহ দিনগুলোতে আর ফিরতে চাই না : সমাজকল্যাণমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x