বিক্ষোভ মিছিলের প্রস্তুতি
হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য সচিব মাহদীসহ আটক ৩
অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে হবিগঞ্জে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১৭ আগস্ট) বিকেল ৫টার দিকে আসরের নামাজের পর শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হলে তাদের আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আটক তিনজনের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো মামলার তথ্য জানানো হয়নি।

মো. সেলিম মিয়া, হবিগঞ্জ