Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৫:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৫:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৫:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৫:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
নওগাঁয় অপ্রত্যাশিত ফলাফলপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে অনুপ্রেরণামূলক সমাবেশ
মান্দায় খাল পুনঃখনন : শ্রমিকদের ৫০ লাখ টাকা গেল কোথায়?
উদ্ধার হওয়া ৮০ মোবাইল ফোন মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
লোডশেডিংয়ে কারখানাগুলোতে কমছে উৎপাদন, ব্যাহত হচ্ছে সেচ

আলুর বাম্পার ফলনেও কৃষকের চোখে পানি

আসাদুর রহমান জয়, নওগাঁ
০৫:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৫:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আসাদুর রহমান জয়, নওগাঁ
০৫:৪০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ০৫:৪২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
নওগাঁর বদলগাছী উপজেলায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। হাট-বাজারে সারি সারি লাল-সাদা আলুর স্তূপ। ছবি : এনটিভি

উত্তরের জনপদ নওগাঁর বদলগাছী উপজেলায় এবার আলুর বাম্পার ফলন হয়েছে। বিস্তীর্ণ মাঠজুড়ে এখন আলু তোলার ব্যস্ততা, হাট-বাজারে সারি সারি লাল-সাদা আলুর স্তূপ। কিন্তু এই প্রাচুর্যই এখন কৃষকের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। চড়া দামে সার, বিষ ও শ্রমিকের মজুরি দিয়ে আবাদ করা আলু এখন বিক্রি হচ্ছে অনেকটা ‘এক কাপ চায়ের দামে’। ন্যায্যমূল্য না পেয়ে উপজেলার হাজারো চাষির চোখে এখন শুধুই হতাশা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বদলগাছী হাটখোলা বাজারে গিয়ে দেখা যায়, আলুর স্তূপ নিয়ে বসে আছেন চাষিরা, কিন্তু ক্রেতা বা পাইকারদের আগ্রহ খুবই কম। বাজারে বর্তমানে সাদা পাটনাই আলু ২৫০-২৮০ টাকা মণ, ফাটা পাপড়ি ৪০০-৪৫০ টাকা এবং কার্ডিনাল আলু ২৫০-৩০০ টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতি কেজি আলুর দাম পড়ছে মাত্র ৫ থেকে ৮ টাকা, যা অনেক ক্ষেত্রে এক কাপ চায়ের মূল্যের চেয়েও কম।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার কারণে এবার আলুর ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। চলতি মৌসুমে ২ হাজার ৪৭০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা থাকলেও আবাদ হয়েছে ২ হাজার ৯৪০ হেক্টর জমিতে। কিন্তু উৎপাদন বাড়লেও বাজারে এর প্রতিফলন উল্টো।

মাঠে কর্মরত ও বাজারে আসা কৃষকরা জানান, প্রতি বিঘা জমিতে আলু চাষে খরচ হয়েছে ৩০ থেকে ৪০ হাজার টাকা। এর ওপর রয়েছে তোলা, বাছাই ও পরিবহণ খরচ। দেউলিয়া গ্রামের কৃষক হাসান বলেন, ৫ বিঘা জমিতে আলু চাষ করেছি। যে দাম শুনছি, তাতে মাঠ থেকে আলু তুলতেই মন চাইছে না। আগামী বছর আর আলু চাষ করব না।

আরেক কৃষক আজাদুল ইসলাম আক্ষেপ করে বলেন, আলু চাষ করে বড় পাপ করেছি। বাজারের যে অবস্থা, তাতে আমরা কৃষকরা এখন নিঃস্ব।

কৃষকদের অভিযোগ, পর্যাপ্ত হিমাগার সুবিধা না থাকায় তারা বাধ্য হয়ে কম দামে আলু বিক্রি করছেন। এছাড়া গত বছরের মজুদ আলু এখনও বাজারে থাকায় নতুন আলুর চাহিদা ও দাম তলানিতে ঠেকেছে। 

স্থানীয় বাজার বণিক সমিতির সভাপতি এখলাছুর রহমান জানান, বাজারে সরবরাহ বেশি হওয়ায় দাম কমেছে। তবে মাঠ পর্যায়ে দাম কম থাকলেও শহরের খুচরা বাজারে এর প্রভাব নেই, ফলে কেবল মধ্যস্বত্বভোগীরাই লাভবান হচ্ছে।

বদলগাছী উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, চলতি মৌসুমে আলুর উৎপাদন অত্যন্ত ভালো হয়েছে। আমরা বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং কৃষকদের আলু সংরক্ষণে উদ্বুদ্ধ করাসহ বাজার ব্যবস্থাপনা উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নওগাঁ আলু বাম্পার ফলন দাম কমল

সংশ্লিষ্ট সংবাদ: নওগাঁ

১৭ আগস্ট ২০২৬
মান্দায় খাল পুনঃখনন : শ্রমিকদের ৫০ লাখ টাকা গেল কোথায়?
১৭ আগস্ট ২০২৬
উদ্ধার হওয়া ৮০ মোবাইল ফোন মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
১৪ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে কারখানাগুলোতে কমছে উৎপাদন, ব্যাহত হচ্ছে সেচ
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সকালের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস
  2. নোয়াখালীতে নারী-শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার
  3. নিম্নচাপ-ভারি বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির নতুন ৪ সদস্যের সাক্ষাৎ
  5. আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  6. নরসিংদীতে ইউপি চেয়ারম্যান ফারুকের মুক্তির দাবিতে মানববন্ধন

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x