Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
মোস্তাফিজ আমিন, ভৈরব
২১:১০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২১:১১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
মোস্তাফিজ আমিন, ভৈরব
২১:১০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২১:১১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
দুর্নীতিকে ‘জিরো টলারেন্স’ঘোষণা দিয়ে কুমিল্লা সিটির দায়িত্ব নিলেন ইউসুফ মোল্লা
উজিরপুরে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদলনেতা গ্রেপ্তার
‘চাঁদা না দেওয়ায়’ স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার হুমকি
দুর্নীতি-চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গড়তে হবে : গণপূর্তমন্ত্রী
কারওয়ান বাজারের চাঁদাবাজি বন্ধে কঠোর বার্তা এমপির

চাঁদাবাজি নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স : শিল্প প্রতিমন্ত্রী

মোস্তাফিজ আমিন, ভৈরব
২১:১০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২১:১১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
মোস্তাফিজ আমিন, ভৈরব
২১:১০, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২১:১১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
কিশোরগঞ্জের ভৈরবে শুক্রবার সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম। ছবি : এনটিভি

শিল্প বাণিজ্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেছেন, বর্তমান সরকারে অন্যতম কাজ হলো দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা। তাই মাদক, ছিনতাই, চাঁদাবাজি ও টেন্ডারবাজি নিয়ন্ত্রণে সরকারের অবস্থান জিরো টলারেন্স।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ভৈরবে গণমাধ্যমকর্মীদেরকে প্রতিমন্ত্রী এসব কথা জানান।

প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম বলেন, যারাই এসব কাজের সঙ্গে জড়িত থাকবে অথবা মদদ দেবে, কাউকেই ছাড় দেওয়া হবে না; এমনকি আমার দলের লোক হলেও, তাই সাবধান হয়ে যান। তবে যদি কারও কর্মসংস্থানের প্রয়োজন হয়, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন, আমার সঙ্গে যোগাযোগ করবেন। ব্যবস্থা হয়ে যাবে ইনশা আল্লাহ।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিল কার্ড, কৃষক কার্ড, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ, খালকাটা কর্মসূচি ইতোমধ্যে দেশব্যাপী শুরু করা হচ্ছে। যার সুফল দেশের প্রান্তজনেরা খুব শিগগিরই ভোগ করবেন। আর এসব কর্মসূচি পালনে দলের নেতাকর্মীসহ সব রাজনৈতিক দল, পেশাজীবী ও সাংবাদিকদের সহায়তা প্রয়োজন।

শরিফুল আলম আরও বলেন, আপনারা নিশ্চয়ই লক্ষ করেছেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিসসহ সব দলের নেতাকর্মীদের আমন্ত্রণ জানিয়ে আনা হয়েছে। এসেছেন শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার প্রতিনিধি। আমাদের লক্ষ্য সুস্পষ্ট। আমরা সবাইকে নিয়ে দেশকে গড়তে চাই। অতীতের মতো একটি অংশকে উপেক্ষা করে অন্য একটি অংশ কাজ করতে চাই না। তবে যারা অতীতে খুন, গুম, হামলা-মামলার সঙ্গে জড়িত ছিলেন—দেশের প্রচলিত আইনে তাদের বিচার হবে। অযথা কাউকে হয়রানি করা যাবে না।

সকালে প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম ভৈরব পৌর কবরস্থানে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ আশিক মিয়ার কবর জিয়ারত করেন। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

দুপুরে প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম উপজেলা প্রশাসন আয়োজিত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি ও সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি তাঁর সরকারের গৃহীত জনকল্যাণমূলক নানা কর্মসূচিসহ ভৈরব-কুলিয়ারচরের উন্নয়নে নানা পদক্ষেপের কথা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম আজিমুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভৈরব উপজেলার শাখার নায়েবে আমির মাহবুল্লাহ মুছা, পৌর বিএনপির সভাপতি হাজি মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবুর রহমান, ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফয়েজুর রহমান, ভৈরব র‌্যাব ক্যাম্পের কমান্ডিং অফিসার সহকারী পুলিশ সুপার তপন কুমার সরকার, ভৈরব থানার ওসি মো. আতাউর রহমান আকন্দ, অধ্যক্ষ আ ক ম মোবারক আলী, অধ্যক্ষ শরীফ উদ্দিন আহমেদ, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম সাহেল, প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক মোস্তাফিজ আমিন প্রমুখ।

চাঁদাবাজি শরিফুল আলম জিরো টলারেন্স

সংশ্লিষ্ট সংবাদ: চাঁদাবাজি

০৭ মার্চ ২০২৬
‘চাঁদা না দেওয়ায়’ স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার হুমকি
২০ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, হটলাইন চালু পরিবেশমন্ত্রীর
১৯ ফেব্রুয়ারি ২০২৬
কারও চাঁদাবাজি করার সুযোগ নেই, সুযোগ থাকবে না : সড়ক পরিবহণ মন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. গণভোট নিয়ে অবস্থান জানাল জাতিসংঘ
  2. ঈদের দিন দেশের যেসব স্থানে বৃষ্টির সম্ভাবনা
  3. ঝড়ে উপড়ে পড়া গাছে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত
  4. নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত : যাত্রীদের জন্য বিকল্প ট্রেন
  5. জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মির্জা ফখরুল
  6. সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x