Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২১:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২১:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আরও খবর
সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনওডিসি প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক
গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় দুই মাসের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২১:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
২১:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২১:১৫, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ শনিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর পুড়িয়ে দেওয়া ভবনে এক বিশেষ প্রদর্শনী ঘুরে দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : বাসস

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় তদন্ত সংশ্লিষ্টদের আগামী দুই মাসের মধ্যে চার্জশিট দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর পুড়িয়ে দেওয়া ভবনে ‘প্রথম আলোর আক্রান্ত ও অগ্নিদগ্ধ ভবন নিয়ে একটি শিল্প আয়োজন’ শীর্ষক বিশেষ প্রদর্শনী ঘুরে দেখার পর সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চার্জশিট দাখিল শেষে মামলাটির বিচারিক প্রক্রিয়া শুরু হবে। আমরা বিচারিক কার্যক্রমে সবার সহযোগিতা চাই, যাতে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শান্তি নিশ্চিত হয় এবং জাতিকে এ ধরনের ঘটনা আর দেখতে না হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, এ ঘটনার মধ্য দিয়ে সারা পৃথিবীর কাছে আমাদের মান ক্ষুণ্ন হয়েছে। সারা পৃথিবীর সামনে মেসেজ গেছে, বাংলাদেশে নিউজপেপারের ওপর যখন-তখন আক্রমণ করা যায়। এদেশের যারা প্রগতিবিরোধী, যারা সাম্প্রদায়িক ও উগ্রবাদী শক্তি, তাদের একটা রমরমা ভাব ছিল—এ মেসেজটা সারা পৃথিবীতে গেছে।

স্বরাস্ত্রমন্ত্রী বলেন, আমরা এর দৃষ্টান্তমূলক বিচারের মধ্য দিয়ে সারা পৃথিবীকে এরকম একটা উল্টো মেসেজ দেব যে, এরকম করে বাংলাদেশের অগ্রগতি, প্রগতি ও সমাজের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না এবং আমরা তাদেরকে রুখে দেব ইনশাআল্লাহ।

মন্ত্রী আরও বলেন, আমাদের নির্বাচনি ইশতেহারে স্বাধীন গণমাধ্যম এবং বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা বলা হয়েছে। আমরা জনগণের ম্যান্ডেট পেয়ে ক্ষমতায় এসেছি। তাই নির্বাচনি ইশতেহার অনুযায়ী সবার সহযোগিতায় সেটা বাস্তবায়ন করতে চাই।

সালাহউদ্দিন আহমদ বলেন, প্রদর্শনীটিকে একটি জীবন্ত জাদুঘরের মতো মনে হলো। ধ্বংসস্তূপ থেকে কীভাবে জেগে ওঠা যায়, তার একটা প্রচেষ্টা তারা নিয়েছে। তবে এ প্রদর্শনীর মধ্য দিয়ে আমরা যা কিছু দেখেছি ও শিখতে পেরেছি, তা হলো—হয়ত সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি প্রগতির দড়িকে টেনে ধরতে চায়, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়—সেটা তারা কখনো পারেনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তখনই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি এবং সুষ্ঠু বিচারের জন্য পদক্ষেপ নেওয়ার দাবি করেছি।

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় আমাকে স্থানীয় কূটনৈতিক মহল ও বিদেশে কথা শুনতে হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ আমরা একটা প্রতিজ্ঞা করতে পারি, এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না এবং এই প্রতিজ্ঞাটি সারা সমাজকে করতে হবে। তিনি প্রথম আলো ও ডেইলি স্টার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন, তারা যেন এই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে বাংলাদেশে সত্যিকারের স্বাধীন একটি গণমাধ্যম হিসাবে আবার তাদের কর্ম সম্পাদন করতে পারে।

প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান বলেন, যেকোনো পত্রিকার তার নিজস্ব আদর্শগত মতবাদ থাকতে পারে। যদি সেটা থেকেও থাকে তবে সেটার সমালোচনা হতে পারে। সেটার জন্য নিয়মতান্ত্রিক যেকোনো প্রতিবাদ হতে পারে, আমরা এই পর্যন্ত রাজি আছি।

ডা. জাহেদ উর রহমান বলেন, দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর যে ধরনের হামলা হয়েছে, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেখানে মানুষের মৃত্যু ঘটতে পারত। এই ধরনের ঘটনার যদি বাংলাদেশে কেউ পুনরাবৃত্তি ঘটায়, সাধারণ নাগরিকদের তাদের বিরুদ্ধে দাঁড়ানো উচিত বলে মনে করি।

স্বরাষ্ট্রমন্ত্রী পরে ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত কার্যালয় ও ধ্বংসস্তূপ পরিদর্শন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সংশ্লিষ্ট সংবাদ: স্বরাষ্ট্রমন্ত্রী

১৭ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনওডিসি প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক
১৫ মার্চ ২০২৬
গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ ২০২৬
সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
  2. আইইএ’র সঙ্গে পঞ্চম কান্ট্রি প্রোগ্রাম ফ্রেমওয়ার্ক স্বাক্ষর বাংলাদেশের
  3. ঈদের দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল
  4. রাষ্ট্রদূতদের সঙ্গে বিরোধী দলীয় নেতার ঈদের শুভেচ্ছা বিনিময়
  5. ঈদের দিন জিয়া উদ্যানে যুবকের আত্মহত্যার চেষ্টা
  6. আকর্ষণের কেন্দ্রে ঘোড়ার গাড়ি, যান্ত্রিক শহরে রাজকীয় আমেজ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x