Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ০১ মার্চ ২০২৬
আপডেট: ০৪:৩০, ০১ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ০১ মার্চ ২০২৬
আপডেট: ০৪:৩০, ০১ মার্চ ২০২৬
আরও খবর
জনগণই বিএনপিকে ক্ষমতায় এনেছে : চসিক মেয়র
চট্টগ্রাম সম্প্রীতি ও নিরাপত্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত : চসিক মেয়র
‘মার্চ থেকে বন্ধ হচ্ছে ডোর-টু-ডোর ময়লা সংগ্রহে ভেন্ডরদের কার্যক্রম’
৪৫৯ অস্থায়ী কর্মচারীকে স্থায়ী করলেন চসিক মেয়র
পতেঙ্গা সমুদ্র সৈকতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: চসিক মেয়র

কোলোরেক্টাল ক্যানসার প্রতিরোধে প্রয়োজন জনসচেতনতা : চসিক মেয়র

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ০১ মার্চ ২০২৬
আপডেট: ০৪:৩০, ০১ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:৩০, ০১ মার্চ ২০২৬
আপডেট: ০৪:৩০, ০১ মার্চ ২০২৬

কোলোরেক্টাল ক্যানসার প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, সচেতনতা ও নিয়মিত স্ক্রিনিংই পারে এই নীরব ঘাতক রোগ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে।

১ মার্চ থেকে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মাসব্যাপী পালিত হবে কোলোরেক্টাল ক্যানসার সচেতনতা মাস। চট্টগ্রাম মহানগরে এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মেয়র ডা. শাহাদাত হোসেন ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন।

কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য আজ শনিবার বেলা সাড়ে ১১টায় সিএসসিআর হাসপাতালের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশন, বেসরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান—সিএসসিআর এবং পোস্ট গ্র্যাজুয়েট সার্জিক্যাল একাডেমির (পিজিএস একাডেমিয়া) মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সিএসসিআর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চসিক পক্ষে মেয়র ডা. শাহাদাত হোসেন, সিএসসিআর-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ডা. মোর্শেদুল করিম চৌধুরী এবং পিজিএস একাডেমিয়ার পক্ষে চেয়ারম্যান অধ্যাপক ডা. খন্দকার এ কে আজাদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে মেয়র মাসব্যাপী পরিচালিত কোলোরেক্টাল ক্যানসার স্ক্রিনিং কর্মসূচির উদ্বোধন করেন।

মেয়র প্রধান অতিথির বক্তব্যে বলেন, কোলোরেক্টাল ক্যানসার শুরুতে তেমন লক্ষণ প্রকাশ না করায় অনেক ক্ষেত্রে রোগটি দেরিতে শনাক্ত হয়। ফলে চিকিৎসা জটিল হয়ে পড়ে। তাই চল্লিশোর্ধ নাগরিকদের নিয়মিত স্ক্রিনিংয়ের আওতায় আনা অত্যন্ত জরুরি। তিনি নগরবাসীকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন, আঁশযুক্ত খাবার গ্রহণ, ধূমপান পরিহার এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার পরামর্শ দিয়ে বলেন, একটি সুস্থ নগর গড়তে হলে প্রতিটি নাগরিককে নিজ নিজ স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। সম্মিলিত উদ্যোগেই কোলোরেক্টাল ক্যানসার প্রতিরোধ সম্ভব।

অনুষ্ঠানে চিকিৎসকরা জানান, কোলোনোস্কপি ও অকাল্ট ব্লাড পরীক্ষার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা সম্ভব। প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে অধিকাংশ ক্ষেত্রেই সফল চিকিৎসা সম্ভব হয়।

উদ্যোক্তারা জানান, সমঝোতা স্মারকের আওতায় সিএসসিআর-এর তৃতীয় তলায় মার্চ মাসব্যাপী প্রতি সোমবার ও বৃহস্পতিবার বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত চল্লিশোর্ধ্ব নাগরিকদের জন্য বিনামূল্যে স্ক্রিনিং কার্যক্রম পরিচালিত হবে।

ক্যানসার শনাক্ত রোগীদের টিউমার বোর্ডের মাধ্যমে বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। স্ক্রিনিং কার্যক্রমের আওতাভুক্ত রোগীদের জন্য ৫০ শতাংশ ছাড়ে কোলোনোস্কপি, সিগময়ডোস্কপি ও অকাল্ট ব্লাড পরীক্ষার সুবিধা থাকবে। এছাড়া, মার্চ মাসব্যাপী মেয়রের সুপারিশপ্রাপ্ত অসচ্ছল রোগীদের প্রয়োজনীয় অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন করা হবে। সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার বিশেষজ্ঞ শল্যচিকিৎসক দল চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানেও মাসব্যাপী স্ক্রিনিং কার্যক্রম পরিচালনা করবেন।

চট্টগ্রাম সিটি করপোরেশন চসিক মেয়র চসিক ডা. শাহাদাত হোসেন

সংশ্লিষ্ট সংবাদ: চট্টগ্রাম সিটি করপোরেশন

০৫ মার্চ ২০২৬
চট্টগ্রাম সম্প্রীতি ও নিরাপত্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত : চসিক মেয়র
২৩ ফেব্রুয়ারি ২০২৬
‘মার্চ থেকে বন্ধ হচ্ছে ডোর-টু-ডোর ময়লা সংগ্রহে ভেন্ডরদের কার্যক্রম’
০১ নভেম্বর ২০২৫
পতেঙ্গা সমুদ্র সৈকতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: চসিক মেয়র
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ‘তেল নাই’ লেখা দুই পাম্পে পাওয়া গেল ৫৪ হাজার লিটার জ্বালানি
  2. টানা পাঁচ দিন বৃষ্টি হতে পারে দেশের যেসব অঞ্চলে
  3. সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে আজ, মানতে হবে যেসব নির্দেশনা
  4. গ্রিস উপকূলে নৌকাডুবিতে প্রাণহানি: শোকের ছায়া সুনামগঞ্জের দিরাই ও জগন্নাথপুরে
  5. বিএনপির নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
  6. বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x