Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১৪ মে ২০২৬
আপডেট: ০৪:০০, ১৪ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১৪ মে ২০২৬
আপডেট: ০৪:০০, ১৪ মে ২০২৬
আরও খবর
চট্টগ্রামের বড় প্রকল্পগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে : গণপূর্তমন্ত্রী
এবার চট্টগ্রামে চার বছরের শিশু ধর্ষণের শিকার, এলাকাবাসীর ক্ষোভ
সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদুল ইসলাম
চট্টগ্রাম ডিসির উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের
জুলাই গ্রাফিতি নিয়ে বিএনপি-এনসিপি উত্তেজনা, সভা-সমাবেশ নিষিদ্ধ

৬ কোটি টাকার শিক্ষা অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করলেন চসিক মেয়র

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১৪ মে ২০২৬
আপডেট: ০৪:০০, ১৪ মে ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৪:০০, ১৪ মে ২০২৬
আপডেট: ০৪:০০, ১৪ মে ২০২৬
ছবি : বাসস

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন নগরীর চকবাজার এলাকায় শিক্ষা অবকাঠামোর উন্নয়নে ছয় কোটি ১৫ লাখ টাকার দুটি প্রকল্পের উদ্বোধন করেছেন।

বুধবার (১৩ মে) কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রকল্পের উদ্বোধন করেন চসিক মেয়র। কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ, নবীন বরণ, বিদায় সংবর্ধনা ও প্রশাসনিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রকল্প দুটি হলো ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজ রোডের উন্নয়ন এবং কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (২য় থেকে ৫ম তলা)।

মেয়র বলেন, শিক্ষার মানোন্নয়নে অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই। কাপাসগোলা মহিলা কলেজের সড়ক ও ভবন সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীরা আরও সুষ্ঠু পরিবেশে পড়াশোনা করতে পারবে।

উদ্বোধন হওয়া সড়ক উন্নয়ন প্রকল্পের চুক্তিমূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা। প্রকল্পের আওতায় ৬০৬ ফুট লম্বা ও ১৫ ফুট প্রস্থের রাস্তা উঁচু করে ইউনিব্লক দিয়ে নির্মাণ করা হবে। ভবন সম্প্রসারণ প্রকল্পের চুক্তিমূল্য পাঁচ কোটি আট লাখ টাকা। ২য় তলা থেকে ৫ম তলা পর্যন্ত চারটি ফ্লোর সম্প্রসারণ করা হবে। প্রতিটি ফ্লোরে পাঁচটি করে মোট ২০টি শ্রেণিকক্ষ থাকবে। প্রতিটি ফ্লোরের আয়তন ছয় হাজার বর্গফুট।

অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।

চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম, চসিকের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন এবং গভর্নিং বডির সদস্যরা। স্বাগত বক্তব্য দেন কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজের অধ্যক্ষ নূর বানু চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চসিকের নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা, শাফকাত বিন আমিন ও সহকারী প্রকৌশলী রূপক চন্দ্র দাশ প্রমুখ।

চট্টগ্রাম চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

সংশ্লিষ্ট সংবাদ: চট্টগ্রাম

২২ মে ২০২৬
চট্টগ্রামের বড় প্রকল্পগুলোর কাজ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে : গণপূর্তমন্ত্রী
২১ মে ২০২৬
সাংবাদিকদের মুখোমুখি চট্টগ্রামের ডিসি জাহিদুল ইসলাম
১৯ মে ২০২৬
চট্টগ্রাম ডিসির উদ্যোগে প্রথা ভেঙে দাম কমানোর ঘোষণা ব্যবসায়ীদের
  • আরও
সর্বাধিক পঠিত
  1. নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
  2. ট্রাক খালে পড়ে ৪ গরুর মৃত্যু, ঋণগ্রস্ত বেপারীদের বুকফাটা কান্না
  3. তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  4. বিধিমালায় বড় পরিবর্তন আসছে, স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার
  5. শিশু রামিসাকে হত্যা-ধর্ষণ : আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী
  6. ৬ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x