শিগগিরই দিনাজপুরকে মাদকমুক্ত ঘোষণা করা হবে : জাহাঙ্গীর আলম
দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, শিগগিরই দিনাজপুর থেকে মাদক নির্মূল করা হবে এবং খেলাবান্ধব জেলা হিসেবে গড়ে তোলা হবে।
আজ সোমবার (২ মার্চ) বিকেলে জেলা খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষ থেকে সৈয়দ জাহাঙ্গীর আলমকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম এ কথা বলেন।
দিনাজপুর খেলোয়াড় কল্যাণ সমিতির আহ্বায়ক মো. আবু তাহের আবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি আখতারুজ্জামান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, জেলার ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মামুনুর রশিদ কচি, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।
উপস্থিত ছিলেন সাবেক কৃতী খেলোয়াড় মাহবুবুর রহমান, মিনহাজুল ইসলাম, লাপ্পু চৌধুরী, মোহন পাটোয়ারী, নুর আলম খোকন, কাজী মাহাবুব হোসেন লিঠু, রাহাতুল ইসলাম খোকা, ওয়াসি খান।
সাবেক খেলোয়াড় ও চেম্বার অব কমার্সের পরিচালক রাহবার কবির পিয়ালের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের পরিচালক শামীম কবির।
সংবর্ধনা শেষে এতিম ও কৃতী খেলোয়াড়দের নিয়ে এক ইফতার মাহফিল আয়োজন করা হয়।

ফারুক হোসেন, দিনাজপুর