Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
২২:১৫, ০২ মার্চ ২০২৬
আপডেট: ২২:১৭, ০২ মার্চ ২০২৬
আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
২২:১৫, ০২ মার্চ ২০২৬
আপডেট: ২২:১৭, ০২ মার্চ ২০২৬
আরও খবর
লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ১৪
ইসফাহানে কারখানায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় নিহত ১৫
আফগান ঘাঁটিতে পাকিস্তানের হামলা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন বাহিনীর ৫টি বিমান ক্ষতিগ্রস্ত
ইরানকে প্রতিবেশী দেশগুলোতে হামলা না করার আহ্বান হামাসের

মাদক কারবারিদের হামলায় শ্রমিক মৃত্যুর অভিযোগ

আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
২২:১৫, ০২ মার্চ ২০২৬
আপডেট: ২২:১৭, ০২ মার্চ ২০২৬
আব্দুর রউফ, গাজীপুর (শ্রীপুর)
২২:১৫, ০২ মার্চ ২০২৬
আপডেট: ২২:১৭, ০২ মার্চ ২০২৬
গাজীপুরের শ্রীপুরে নিহতের স্বজনদের আহাজারি (ইনসেটে নিহত আকরাম)। ছবি : এনটিভি

গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারে বাধা দেওয়ায় মাদক কারবারিদের মারধরে আহত এক নির্মাণ শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার (২ মার্চ) বিকেলে তার মরদেহ বাড়িতে আনা হয়।

নিহত শ্রমিক হলেন আকরাম হোসেন (৪৫)। তিনি শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী গ্রামের ঢুলিপাড়া এলাকার প্রয়াত আব্দুর রাজ্জাকের ছেলে।

নিহতের পরিবারের অভিযোগ থেকে জানা যায়, গত শুক্রবার বিকেলে মাদককারবারীরা আকরাম হোসেনকে লোহার রড দিয়ে বেধরক পিটিয়ে গুরুতর আহত করে। পরে আহত অবস্থায় তাকে প্রথমে শ্রীপুর, পরে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।  সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার বিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।

যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা হলেন—উপজেলার বরমি ইউনিয়নের বরমি গ্রামের ঢুলিপাড়া এলাকার মার্জিনা আক্তার (৩২), শুভ (২০), মাহাবুল ইসলাম (৩০), মাসুম (৩৮), কাদির (২০) ও স্বপ্না আক্তার (৩০)। ঘটনার পর থেকে তারা বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে।

স্থানীয় শহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, তার বাড়ির পাশ দিয়ে রাত-দিন মাদক কারবারিরা মার্জিনার বাড়িতে চলাচল করে। বাড়িতে থাকা নারীদের অনেক সময় উত্ত্যক্ত করে থাকে।

থানায় করা অভিযোগ থেকে জানা যায়, গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শহিদুল ইসলাম তার বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তা কাটা দিয়ে বন্ধ করে দেন। এতে মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে প্রথমে তাকে, পরে তার স্ত্রী ও দুই পুত্রবধূ  ও আকরামের স্ত্রীকে মারধর করে। বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মাদক কারবারিরা তিন দফা হামলা চালায়।  বিকেলে আকরাম হোসেন ঘটনাস্থলে গিয়ে তার স্ত্রীকে মারধরের প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে তারা আকরাম হোসেনকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে, শ্রীপুর পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হলে তাকে ঢাকায় রেফার করা হয়। স্বজনরা তাকে ঢাকার একটি বেসরকারি  হাসপাতালে নিয়ে ভর্তি করে।

নিহত আকরামের মেয়ে নাজমিন আক্তার বলেন, আমার বাবাকে তিন দফা পিটানো হয়েছে। মাদক বিক্রিতে বাধা দেওয়ায় তাকে মেরে ফেলল।

নাজমিন আক্তার অভিযোগ করে বলেন, প্রথম দফায় হামলার ঘটনার সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহযোগিতা চাই, কিন্তু পুলিশ আসেনি। তৃতীয় দফায় যখন তারা মারধর করে, তখন পুলিশ আসে। বাবা এই অঞ্চলের মধ্যে খুবই সহজসরল মানুষ ছিলেন। অন্যায়কে প্রশ্রয় দিতেন না। এজন্য তাদেরকে মাদক বিক্রি করতে নিষেধ করছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে মাদক কারবারিরা প্রকাশ্যে বাবাকে পিটিয়ে হত্যা করল। আমাদের এখন কে দেখবে। আমরা হত্যাকারীদের ফাঁসি চাই।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, মারধরের ঘটনায় তাৎক্ষণিক একটি লিখিত অভিযোগ পেয়েছি। মৃত্যুর পর সেটি হত্যা মামলা হিসেবে রুজু হয়েছে। পুলিশ সহযোগিতা করেনি এটি সঠিক নয়। ঘটনার পরপরই জড়িতরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

অভিযোগ মাদক কারবারি হামলা

সংশ্লিষ্ট সংবাদ: অভিযোগ

১০ মার্চ ২০২৬
ফায়ার সার্ভিসের কর্মীকে ধাক্কা ও পাইপলাইন ভাঙার অভিযোগ পিআইওর বিরুদ্ধে
০৯ মার্চ ২০২৬
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ভাঙচুরের পর হাসপাতাল সিলগালা
২৩ ডিসেম্বর ২০২৫
খুলনায় ডেকে নিয়ে যুবকের দুই হাত কর্তন
  • আরও
সর্বাধিক পঠিত
  1. টানা পাঁচদিন বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
  2. শাহজালাল বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও ইলেকট্রনিক্স ডিভাইসহ আটক ১
  3. জয়পুরহাটে ছেলের লাঠির আঘাতে বাবা খুন
  4. শ্রীপুরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল খণ্ডিত মরদেহ
  5. মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য রোববার নেওয়া হবে সিঙ্গাপুরে
  6. ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে কেউ যেন হয়রানির শিকার না হয় : হাসনাত আব্দুল্লাহ

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x