Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৪:০০, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ১৪:০৩, ০৫ মার্চ ২০২৬
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৪:০০, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ১৪:০৩, ০৫ মার্চ ২০২৬
আরও খবর
মুন্সীগঞ্জে হাসপাতালের চারতলা থেকে যুবকের লাফ
পদ্মা নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্র নিখোঁজ
সৌদির সঙ্গে মিল রেখে মুন্সীগঞ্জের ৫ গ্রামে ঈদ উদযাপন
পদ্মা সেতুতে নেই দীর্ঘ লাইন, স্বস্তিতে দক্ষিণবঙ্গের ঈদযাত্রা
পদ্মা সেতু হয়ে নির্বিঘ্নে বাড়ি ফিরছে দক্ষিণের ২১ জেলার মানুষ

টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুপক্ষ, ককটেল বিস্ফোরণ-ভাঙচুর

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৪:০০, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ১৪:০৩, ০৫ মার্চ ২০২৬
মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ
১৪:০০, ০৫ মার্চ ২০২৬
আপডেট: ১৪:০৩, ০৫ মার্চ ২০২৬
আব্দুল্লাপুর ইউনিয়নের পুলিন্দারপাড় এলাকায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বালুর ড্রেজার সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এ সময় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

গতকাল বুধবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পুলিন্দারপাড় এলাকায় ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পুলিন্দারপাড় এলাকার একটি পক্ষের সঙ্গে পার্শ্ববর্তী বিন্দুসার এলাকার লোকজনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার রাতে হঠাৎ করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে টর্চ লাইট জ্বালিয়ে বিভিন্ন বাড়িতে হামলা চালায়।

অভিযোগ রয়েছে, সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পাশাপাশি এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে একাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয় এবং টহল জোরদার করা হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত টহল অব্যাহত রয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

মুন্সীগঞ্জ ককটেল

সংশ্লিষ্ট সংবাদ: মুন্সীগঞ্জ

৩০ মার্চ ২০২৬
মুন্সীগঞ্জে হাসপাতালের চারতলা থেকে যুবকের লাফ
২০ মার্চ ২০২৬
সৌদির সঙ্গে মিল রেখে মুন্সীগঞ্জের ৫ গ্রামে ঈদ উদযাপন
১৬ মার্চ ২০২৬
যানবাহনের চাপ বাড়ছে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে
  • আরও
সর্বাধিক পঠিত
  1. মরার আগে মেয়ে হত্যার বিচার দেখে যেতে চাই : তনুর বাবা
  2. লিচুর ফুল ঝরে যাওয়ায় দুশ্চিন্তায় চাষিরা, বিপর্যয়ের শঙ্কা
  3. তনু হত্যা মামলা : ১০ বছর পর তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব
  4. মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ১১
  5. ফ্লাইওভারে বিকল ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২
  6. কিশোরগঞ্জে তুলার গুদামে অগ্নিকাণ্ড

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x