অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে ইলেন ভুট্টো
ঝালকাঠির নলছিটিতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। আজ সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদের সামনের সড়কে পুড়ে যাওয়া পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিকদের সঙ্গে তিনি দেখা করেন।
এ সময় সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং সরকারি সহায়তার ঢেউটিন দেওয়ার আশ্বাস দেন।
ইলেন ভুট্টোর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি শহিদুল হক সহিদ, দপদপিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অহিদুল ইসলাম বাদল, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম রনি প্রমুখ।
গত ৪ মার্চ বৈদ্যুতিক শটসার্কিটের ফলে সৃষ্ট অগ্নিকাণ্ডে রাজিব স্টোরসহ বেশ কয়েকটি দোকান পুড়ে যায়।
এরপর সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো একই ইউনিয়নের রাজাখালি গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রুস্তম হাওলাদার ও সোহাগ হাওলাদারের পরিবারকে নগদ অর্থ সহায়তা দেন।

এম এস পলাশ, ঝালকাঠি (সদর-নলছিটি)