সভাপতি হিসেবে মোশাররফ হোসেনের নাম প্রস্তাব সমর্থন বিরোধী দলের
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করার জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন সংসদে বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের ঐতিহাসিক প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই স্পিকার বা সভাপতি নির্বাচনের প্রক্রিয়ার অংশ হিসেবে খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই প্রস্তাবকে সমর্থন জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরবর্তীতে অধিবেশনে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাবের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ব্যক্ত করেন বিরোধী দলীয় উপনেতা ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

নিজস্ব প্রতিবেদক