সংসদের প্রথম অধিবেশনে উঠছে ১৩৩টি অধ্যাদেশ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই আজ একযোগে ১৩৩টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সংসদে উত্থাপিত হতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের প্রকাশিত ‘দিনের কার্যসূচি’ অনুযায়ী, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী এই অধ্যাদেশগুলো অধিবেশনে পেশ করবেন।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় শুরু হওয়া এই অধিবেশনের কার্যসূচিতে থাকা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো :
১. বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪।
২. জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪।
৩. উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪।
৪. স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪।
৫. স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪।
৬. শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪।
৭. বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪।
৮. বিশেষ নিরাপত্তা বাহিনী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪।
৯. জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪।
১০. পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪।
১১. সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থায় সরাসরি নিয়োগের বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪।
১২. জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ, ২০২৪।
১৩. বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪।
১৪. আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪।
১৫. বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪।
১৬. জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪।
১৭. বাংলাদেশ ল অফিসার্স (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪।
১৮. মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।
১৯. আবগারি ও লবণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।
২০. সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫।
২১. আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) অধ্যাদেশ (দ্বিতীয়), ২০২৫।
২২. বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।
২৩. শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।
২৪. শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।
২৫. বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।
২৬. বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।
২৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।
২৮. নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।
২৯. বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।
৩০. শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।
৩১. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, সিলেট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।
৩২. পরিত্যক্ত বাড়ি (সম্পূরক বিধানাবলি) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।
৩৩. পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।
৩৪. সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, ২০২৫।
৩৫. দেওয়ানি কার্যবিধি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।
৩৬. ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, ২০২৫।
৩৭. আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।
৩৮. সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।
৩৯. গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫।

নিজস্ব প্রতিবেদক