Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:১০, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ০২:১২, ১৩ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:১০, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ০২:১২, ১৩ মার্চ ২০২৬
আরও খবর
প্রকৃত ধর্মবিশ্বাসীরা অন্যের ধর্মবিশ্বাসকে অসম্মান করেন না : তথ্যমন্ত্রী
মানুষ এখনই আমাদের কাছে জবাবদিহিতা আশা করছে না : পানিসম্পদমন্ত্রী
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী
শহীদ জিয়ার রাজনীতিক হয়ে ওঠার পেছনে অন্যতম কারিগর ছিলেন যাদু মিয়া : তথ্যমন্ত্রী
প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহায়তা কার্যক্রম অব্যাহত

ক্যাবল টিভি শিল্পের সুরক্ষায় সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:১০, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ০২:১২, ১৩ মার্চ ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০২:১০, ১৩ মার্চ ২০২৬
আপডেট: ০২:১২, ১৩ মার্চ ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বৃহস্পতিবার বিকেলে ঢাকা লেডিস ক্লাবে ‘কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব)’ আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের ক্যাবল টিভি শিল্প ও এর সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। 

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ঢাকা লেডিস ক্লাবে ‘কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব)’ আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, যেকোনো ধরনের ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেওয়াই আমাদের কাজ। ব্যবসায়িক স্বার্থের মধ্যে একটি যথাযথ সমন্বয়ের মাধ্যমে এই শিল্পের বিদ্যমান সমস্যা নিরসন করা হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ক্যাবল শিল্প ও টেলিভিশন খাতকে বাদ দিয়ে চলার কোনো অবকাশ নেই। সাবমেরিন ক্যাবল থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে ঘরে ঘরে সংযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনাদের যে বিনিয়োগ ও উদ্যোগ, তা অত্যন্ত প্রশংসনীয়। তথ্যমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হলো এই শিল্পের সকল পক্ষের সমস্যাগুলো অনুধাবন করে একটি টেকসই সমাধান বের করা।

শিল্পের প্রযুক্তিগত চ্যালেঞ্জ ও পাইরেসি প্রসঙ্গে তিনি বলেন, ইন্টারনেটভিত্তিক সমাজে আইপি টিভি বা অনলাইন প্ল্যাটফর্মে পাইরেসির চ্যালেঞ্জ বিশ্বব্যাপী বিদ্যমান। বৈধ ব্যবসায়ী ও সরকারের স্বার্থ নিশ্চিত করতে একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরি করা জরুরি। 

তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্রের দেওয়া দায়িত্ব অনুযায়ী বিটিআরসি যেমন তদারকি করবে, তেমনি উদ্যোক্তা হিসেবে আপনাদের ন্যায্য অধিকারও নিশ্চিত করতে হবে। আমি বিশ্বাস করি, দুই পক্ষের মধ্যে একটা ‘হ্যাপি ম্যারেজ’ বা সুন্দর বোঝাপড়া তৈরি হলে কোনো পক্ষই ক্ষতির সম্মুখীন হবে না।

তথ্যমন্ত্রী আরও বলেন, প্রযুক্তিনির্ভর এই খাতের জটিলতাগুলো নিরসনে আমি বিশেষজ্ঞ পর্যায়ের পর্যালোচনায় আগ্রহী। এ লক্ষ্যে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দকে তাদের সমস্যাগুলো প্রযুক্তিগতভাবে সুবিন্যস্ত করে মন্ত্রণালয়ের সামনে উপস্থাপনের আহ্বান জানান তিনি। 

জহির উদ্দিন স্বপন আশ্বাস দিয়ে বলেন, বিটিআরসি, মন্ত্রণালয় এবং স্টেকহোল্ডারদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে একটি স্থায়ী কাঠামোগত সমাধান বের করা হবে।

ব্যবসায়ীদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, সরকার যেকোনো বৈধ ব্যবসায়িক উদ্যোগের সুরক্ষায় কাজ করে। আপনারা যারা ইতোমধ্যেই এই খাতে বিশাল বিনিয়োগ করেছেন, আপনাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। অবৈধ ইন্টারসেপশন বা পাইরেসি রোধ করে সাধারণ দর্শকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে আমরা আপনাদের পাশে থাকব।

অনুষ্ঠানে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সরকার টিভি
১২ এপ্রিল ২০২৬
পররাষ্ট্রনীতির মূল এজেন্ডা হওয়া উচিত রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানো : তথ্যমন্ত্রী
১২ এপ্রিল ২০২৬
তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী
২৫ মার্চ ২০২৬
জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই : তথ্যমন্ত্রী
১৪ মার্চ ২০২৬
নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে : তথ্যমন্ত্রী
০৭ মার্চ ২০২৬
‘সংসদীয় ব্যবস্থা অনুযায়ী সংসদে প্রথম ভাষণ দেবেন রাষ্ট্রপতি’
০৬ মার্চ ২০২৬
গণমাধ্যমকে শিল্প হিসেবে বাঁচাতে সম্মানজনক ওয়েজবোর্ড জরুরি : তথ্যমন্ত্রী
০৫ মার্চ ২০২৬
সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী
২৭ ফেব্রুয়ারি ২০২৬
ফ্যামিলি কার্ড বিতরণে স্বজনপ্রীতি পরিহার করতে হবে : তথ্যমন্ত্রী
২২ ফেব্রুয়ারি ২০২৬
জিয়াউর রহমানের দেখানো পথেই খাল খনন শুরু : তথ্যমন্ত্রী
০২ জানুয়ারি ২০২৪
স্পষ্ট অপরাধে ড. ইউনূসের শাস্তি হয়েছে : তথ্যমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
  2. দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টির আভাস, ৫ দিন যেমন থাকবে আবহাওয়া
  3. ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা
  4. প্রকৃত ধর্মবিশ্বাসীরা অন্যের ধর্মবিশ্বাসকে অসম্মান করেন না : তথ্যমন্ত্রী
  5. জুমার নামাজে জামায়াত এমপির ইমামতির চেষ্টা, বিএনপি-জামায়াত-এনসিপি কর্মীদের হাতাহাতি
  6. গাইবান্ধায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x