Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
হাসান মাহমুদ, লালমনিরহাট (কালীগঞ্জ-হাতীবান্ধা)
২৩:১৫, ২৪ জুলাই ২০২৬
আপডেট: ২৩:১৬, ২৪ জুলাই ২০২৬
হাসান মাহমুদ, লালমনিরহাট (কালীগঞ্জ-হাতীবান্ধা)
২৩:১৫, ২৪ জুলাই ২০২৬
আপডেট: ২৩:১৬, ২৪ জুলাই ২০২৬
আরও খবর
মাদক ও আধিপত্যের জেরে জোড়া খুন
মানবপাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে : স্বরাষ্ট্রমন্ত্রী
তিস্তা ব্যারাজের ৪৪ গেট খোলা, পানি কমলেও পাড়ে বন্যার আতঙ্ক
ভুয়া বিলে ১৮ লাখ টাকা আত্মসাৎ, তিন পুলিশ সদস্য বরখাস্ত
মাদকের বিরুদ্ধে সবাইকে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল

১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

হাসান মাহমুদ, লালমনিরহাট (কালীগঞ্জ-হাতীবান্ধা)
২৩:১৫, ২৪ জুলাই ২০২৬
আপডেট: ২৩:১৬, ২৪ জুলাই ২০২৬
হাসান মাহমুদ, লালমনিরহাট (কালীগঞ্জ-হাতীবান্ধা)
২৩:১৫, ২৪ জুলাই ২০২৬
আপডেট: ২৩:১৬, ২৪ জুলাই ২০২৬
ক্লোজড হওয়া হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন ও রিমন মিয়া এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম ও লুৎফর রহমান। ফাইল ছবি

আইনশৃঙ্খলা রক্ষায় যাদের ওপর আস্থা রাখার কথা, তাদের বিরুদ্ধেই এবার মাদকের চালান গায়েব করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। লালমনিরহাটের হাতীবান্ধা থানায় মাদকবিরোধী অভিযানের নাটক সাজিয়ে ১০ লাখ টাকার বিনিময়ে প্রাইভেটকারসহ বিপুল পরিমাণ মাদকের চালানের খবর ধামাচাপা দেওয়ার ঘটনা ঘটেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে অভিযুক্ত চার পুলিশ সদস্যকে হাতীবান্ধা থানা থেকে প্রত্যাহার করে লালমনিরহাট পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন।

ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন- হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) তুহিন ও রিমন মিয়া এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হাকিম ও লুৎফর রহমান।

অনুসন্ধানে জানা যায়, গত ১৭ জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হাতীবান্ধার বোর্ডের হাট বাজারের পূর্বপাশে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালান ওই চার পুলিশ কর্মকর্তা। অভিযানে একটি সাদা প্রাইভেটকার, মোটরসাইকেল ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত আলামত থানায় না নিয়ে কয়েক কিলোমিটার দূরে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে রাখা হয়।

বিকাল ৩টা থেকে শুরু হয় দীর্ঘ দরকষাকষি। ইউপি কার্যালয়ের সিসিটিভি ফুটেজে সাদা পোশাকে অভিযুক্ত চার পুলিশ কর্মকর্তাকে স্থানীয় ইউপি সদস্য ও সহযোগীদের নিয়ে গোপন বৈঠকে বসতে দেখা যায়। একাধিক প্রত্যক্ষদর্শী জানান, দরকষাকষি শেষে ১০ লাখ টাকার বিনিময়ে উদ্ধারকৃত গাড়ি ও মাদকের চালানটি ছেড়ে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, ভিডিও ফুটেজ প্রকাশের ভয়ে এএসআই আব্দুল হাকিম এক স্থানীয় ইউপি কর্মচারীর মোবাইল ফোন থেকে সিসিটিভি মনিটরিং অ্যাপ জোরপূর্বক মুছে দেন।

এর পরদিনই (১৮ জুলাই) ভবানীপুর গ্রামে একই কায়দায় ভিত্তিহীন অভিযানে গেলে গ্রামবাসীর তীব্র প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্য হয় এই পুলিশ দলটি। স্থানীয়দের দাবি, এই চার কর্মকর্তা দীর্ঘদিন ধরে এলাকাটিতে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন।

অভিযোগের ব্যাপারে যোগাযোগ করা হলে অভিযুক্ত এসআই তুহিন ঘটনাটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন এবং সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।

বিষয়টি নিশ্চিত করে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং অভিযুক্ত চার কর্মকর্তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, অভিযোগটি নজরে আসার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমনিরহাট মাদক চোরাচালান ক্লোজড পুলিশ সদস্য

সংশ্লিষ্ট সংবাদ: লালমনিরহাট

১১ জুলাই ২০২৬
তিস্তা ব্যারাজের ৪৪ গেট খোলা, পানি কমলেও পাড়ে বন্যার আতঙ্ক
০৯ জুন ২০২৬
তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কিশোর হত্যা
১৪ মে ২০২৬
বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি যুবক নিহত
  • আরও
সর্বাধিক পঠিত
  1. ১০ লাখ টাকায় মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
  2. দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টির আভাস, ৫ দিন যেমন থাকবে আবহাওয়া
  3. ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা
  4. প্রকৃত ধর্মবিশ্বাসীরা অন্যের ধর্মবিশ্বাসকে অসম্মান করেন না : তথ্যমন্ত্রী
  5. জুমার নামাজে জামায়াত এমপির ইমামতির চেষ্টা, বিএনপি-জামায়াত-এনসিপি কর্মীদের হাতাহাতি
  6. গাইবান্ধায় ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x