সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের লিয়াঁজো কমিটির সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেছেন, আগামীকাল রোববার (১৫ মার্চ) সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনে যেতে বাধ্য হবে ১১ দলীয় ঐক্য। আগামী ২৮ মার্চ আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে।
আজ শনিবার (১৪ মার্চ) রাজধানীর মগবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ এসব কথা বলেন।
হামিদুর রহমান বলেন, আমরা আজকে বৈঠক থেকে এই সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল যদি সরকার জুলাই সনদ বাস্তবায়নের জন্য অধিবেশন না ডাকে, তাহলে আমরা রাজপথে যেতে বাধ্য হব। শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক ডেকে কর্মসূচি দেব।

নিজস্ব প্রতিবেদক