Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • রাজনীতি
এম. আর. মুর্তজা, মাদারীপুর
০৯:৫৫, ১৫ মার্চ ২০২৬
আপডেট: ১০:০২, ১৫ মার্চ ২০২৬
এম. আর. মুর্তজা, মাদারীপুর
০৯:৫৫, ১৫ মার্চ ২০২৬
আপডেট: ১০:০২, ১৫ মার্চ ২০২৬
আরও খবর
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জয়নাল আবদিন ফারুকের মুলতবি প্রস্তাব
বাগেরহাট-২ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ
বিএনপির সাবেক নেতার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন
পেশাদার খেলোয়াড়রা রাজনীতির সাথে জড়াবেন না : প্রধানমন্ত্রী
বিএনপির নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

‘বিএনপি এ দেশে থাকতে পারবে না’ বলার যে ব্যাখ্যা দিলেন এমপি হানজালা

এম. আর. মুর্তজা, মাদারীপুর
০৯:৫৫, ১৫ মার্চ ২০২৬
আপডেট: ১০:০২, ১৫ মার্চ ২০২৬
এম. আর. মুর্তজা, মাদারীপুর
০৯:৫৫, ১৫ মার্চ ২০২৬
আপডেট: ১০:০২, ১৫ মার্চ ২০২৬

তুমুল সমালোচনার পর নিজের বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বললেন মাদারীপুর-১ (শিবচর) আসনের বাংলাদেশ খেলাফত মজলিশের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালা। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় শিবচরের বাহাদুরপুরে তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তার আগের দেয়া বক্তব্যের এ ব্যাখা দেন।

“আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না” নিজের এমন বক্তব্যের ব্যাখা করে সাইদ উদ্দিন আহমেদ হানজালা বলেন, “আমার গতকালকের বক্তব্যটি নিয়ে গোটা দেশে অস্থিতীশীল পরিবেশ সৃষ্টি হয়েছে৷ আমি আগে যে বক্তব্যটি দিয়েছি আসলে আমি সেভাবে বলতে চাইনি। এটি স্লিপ অব টাং৷ আমার মনে ছিল একটা মুখ দিয়ে বের হয়েছে অন্যটা৷ পুরো বক্তব্যটির কথাগুলো শুনলে মর্মার্থ বুঝবেন৷  দেখবেন আমি পরে কথাগুলো ভিন্নভাবে বলেছি। আমি বলতে চেয়েছিলাম শিবচরে যারা বিএনপির নাম ব্যবহার করে অন্যায়, অত্যাচার, অপকর্ম করবে তাদেরকে প্রধানমন্ত্রী তারেক রহমান মেনে নেবেন না৷ প্রধানমন্ত্রী দেশে আসার পর নতুন ধারার যে রাজনীতি শুরু করেছে, তার সাথে আমার মিল রয়েছে৷ আমিও আধিপত্য শোষণ জুলুমমুক্ত রাজনীতি চাই৷”

হাজী শরীয়ত উল্লাহর এই উত্তরসুরি হানজালা বলেন, “আমি নির্বাচিত হওয়ার পর শিবচরে কোনো ধরনের সংঘাত সংঘর্ষ হতে দেইনি৷ বিএনপিসহ সকল দলের সাথে আমাদের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে৷ আমি নির্বাচনের আগে পরে কোনো দলকে নিয়ে কোনো ধরনের বিরূপ মন্তব্য করিনি৷ আর যারা অবৈধ বালুর ব্যবসা করে পরিবহণে চাঁদাবাজি, মাদক ব্যবসা করে তাদের বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান৷ প্রধানমন্ত্রীরও একই অবস্থান৷”

এসময় তিনি পারিবারিক ঐতিহ্য হিসেবে হাজী শরীয়ত উল্লাহর ব্রিটিশবিরোধী আন্দোলনসহ রাজনৈতিক ঐতিহ্য তুলে ধরে আরও বলেন, “নির্বাচনি ফলাফল নিয়ে আমার ও নাহিদ ইসলামের বিরুদ্ধে দুটি রিট হয়েছে৷ সেখানে আমার ফলাফলকে কারচুপি উল্লেখ করা হয়েছে৷ এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কষ্ট পেয়েছি৷ সারাদেশে ৩০০ আসনের মধ্যে সবচেয়ে অল্প ভোটে প্রতিযোগিতা হয়েছে এ আসনে৷ সেখানে কারচুপি কথাটায় খারাপ লেগেছে৷ যাই হোক একসাথে কাজ করে আমরা শিবচরকে এগিয়ে নিয়ে যাব সামনে৷”

গত শুক্রবার বিকেলে শিবচরের বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মাঠে আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিশের রিকশা প্রতীক নিয়ে বিজয়ী সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। এসময় শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা উপস্থিত ছিলেন।

সেই অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যের বেশ কিছু অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেই বক্তব্যের এক অংশে হানজালা বলেন, আমার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আমার উদ্দেশ্যে বলেছেন ‘বিএনপিকে নিয়ে খোঁচাখুঁচি করবেন না’৷

তার জবাবে হানজালা বলেন, “আরে আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লাচিল্লি করবেন ক্লাবে-ক্ষেতে, হানজালা চিল্লাচিল্লি করবো বাংলাদেশের পার্লামেন্টে। তাই আমি শান্তি চাই। আমার চুপ করে থাকা মানে, বারবার বলছি, এটা কোনো দুর্বলতা নয়। আমি নতুনত্বের রাজনীতি চাই। আমি শিবচরে কোনো প্রতিহিংসা বা আধিপত্যের রাজনীতি আগামীতে দেখতে চাই না৷”

সাইদ উদ্দিন আহমাদ হানজালা বিএনপি

সংশ্লিষ্ট সংবাদ: সাইদ উদ্দিন আহমাদ হানজালা

০২ এপ্রিল ২০২৬
‘জঙ্গি এমপি’ বলার বিষয়ে তদন্ত চাইলেন সংসদ সদস্য হানজালা
সর্বাধিক পঠিত
  1. তাপপ্রবাহ ও বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
  2. অফিসের সময় কমল, সন্ধ্যা ৬টার পর মার্কেট-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
  3. জুলাই সনদ নিয়ে যা বললেন আলোকচিত্রী শহিদুল আলম
  4. রাজপথে আবার নামার জন্য প্রস্তুত আছি : সাদিক কায়েম
  5. মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স : সিএমপি কমিশনার
  6. নারী এমপিদের নিয়ে আপত্তিকর বক্তব্য, সংসদে ক্ষোভ প্রকাশ রুমিন ফারহানার

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x