প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৫ প্রকল্প চলমান : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী
প্রাথমিক শিক্ষার উন্নয়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় মোট পাঁচটি প্রকল্প চলমান রয়েছে।
আজ রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এই কথা জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের চলমান প্রকল্পগুলো হলো–চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি ফোর); যা শুরু হয়েছে জুলাই ২০১৮ থেকে জুন ২০২৬ পর্যন্ত। চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক উন্নয়ন প্রকল্প;প্রথম পর্যায়ে ২০১৬ থেকে ২০২৬ পর্যন্ত। ঢাকা মহানহরি ও পূর্বাচলে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন ও অবকাঠামো উন্নয়ন; জানুয়ারি ২০২০ থেকে জুন ২০২৭। প্রি-প্রাইমারি এবং প্রাইমারি শিক্ষা প্রজেক্ট; কক্সবাজার, বান্দরবন, বাঞ্ছারামপুর ও নোয়াখালী জুলাই ২০২৪ থেকে জুন ২০২৭ পর্যন্ত। এছাড়াও ১৫০টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ফিডিং প্রকল্প; যেটি শুরু হয়েছে জানুয়ারি ২০২৫ থেকে ডিসেম্বর ২০২৭ পর্যন্ত।
এহসানুল হক মিলন বলেন, উপ আনুষ্ঠানিক শিক্ষা বোর্ডের মাধ্যমে দেশে ৫৮টি উপজেলায় কার্যকর স্বাক্ষরতা ও ব্যাবহারিক কর্ম দক্ষতা ও প্রশিক্ষণ প্রাক বৃত্তিমূলক পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী বলেন, সর্বশেষ ৬৪ জেলার একটি করে উপজেলায় বিদ্যালয় বহির্ভূত শিশুদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যা গত ২৫ জানুয়ারি ২০২৬ একনেক সভায় অনুমদোন হয়েছে। এই প্রকল্প চলবে ডিসেম্বর ২০২৮ সাল পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক