ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলের সূচি জানাল কর্তৃপক্ষ
মেট্রোরেল। ফাইল ছবি
পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে। এই ছুটিতে যেসব দিন মেট্রোরেল চলাচল করবে আর যেসব দিন বন্ধ থাকবে, সেটি নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সোমবার (১৬ মার্চ) ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরদিন থেকে যথারীতি নির্ধারিত সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।

নিজস্ব প্রতিবেদক