ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজি) মো. আলী হোসেন ফকির বলেছেন, প্রতি বছর ঈদযাত্রার সময় ঘরমুখী মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হয়। বিশেষ করে সড়কে দীর্ঘ যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। তবে এ বছর ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে রাজধানীর গাবতলি বাস টার্মিনাল পরিদর্শনের সময় আইজিপি এসব কথা বলেন। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপডি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, যাত্রীদের যেন কোনো ধরনের হয়রানি, অতিরিক্ত টিকিট মূল্য আদায় বা সড়কে অযাচিত যানজট ও ব্লকেডের সম্মুখীন হতে না হয়, সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি করছে।
ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার বলেন, টার্মিনাল এলাকায় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। আসন্ন ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক