সড়ক দুর্ঘটনা সংসদ সদস্য আতিকুরসহ আহত ৩
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় সংসদ সদস্যের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ছবি : এনটিভি
ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। এ ঘটনায় তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এনসিপির কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক ইয়াসির আরাফাত জানান, বিপরীতমুখী একটি বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। উনি এখন কিছুটা সুস্থ আছেন। তবে ওনার সহকারীরা চিকিৎসাধীন রয়েছেন।
ইয়াসির আরাফাত আরও জানান, দুর্ঘটনায় আতিকুর রহমান মুজাহিদ আহত হলেও তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। তবে তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিজস্ব প্রতিবেদক