ঢামেকে ভারতীয় নাগরিকসহ দুই কারাবন্দির মৃত্যু
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভারতীয় নাগরিক পিন্টু কুমার (৩৪) ও হাসেম খা তালুকদার (৬৪) নামে দুই কারাবন্দির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১টার দিকে একজন মারা যান। এর প্রায় ১০ মিনিট পর আরেকজনের মৃত্যু হয়। এর আগে অসুস্থ অবস্থায় তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হাসেম খা তালুকদারের বাড়ি নেত্রকোনা সদর উপজেলার রামপুর গ্রামে। তিনি আব্দুস সালাম গনির ছেলে। মৃত পিন্টু কুমারের বাবার নাম অলক কুমার। তিনি ভারতীয় নাগরিক।

নিজস্ব প্রতিবেদক