Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অন্যান্য
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
১৯:৩৫, ১৯ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৩৬, ১৯ মার্চ ২০২৬
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
১৯:৩৫, ১৯ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৩৬, ১৯ মার্চ ২০২৬
আরও খবর
শরীয়তপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ
মাদক ব্যবসার অভিযোগে নারীকে বেঁধে গণধোলাই
স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনকভাবে গরম হচ্ছে মাটি, বাপেক্স বলছে গ্যাসের উপস্থিতি নেই
বিদ্যালয়ে ঢুকতে বাধা, ফটকের সামনেই প্রধান শিক্ষককে মারধর
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

সৌদির সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৩০ গ্রামে ঈদ শুক্রবার

আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
১৯:৩৫, ১৯ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৩৬, ১৯ মার্চ ২০২৬
আব্দুল আজিজ শিশির, শরীয়তপুর
১৯:৩৫, ১৯ মার্চ ২০২৬
আপডেট: ১৯:৩৬, ১৯ মার্চ ২০২৬
শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফ। ছবি এনটিভি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ৩০টি গ্রামের ধর্মপ্রাণ মুসল্লিরা প্রায় ১৫০ বছর ধরে রোজা রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করে আসছে। এ বছরও এক দিন আগেই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে বলে জানিয়েছে সুরেশ্বর দরবার শরিফ কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের গদিনসীন পীর সৈয়দ বেলাল নূরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সুরেশ্বর দরবার শরিফ সূত্রে জানা যায়, জান শরিফ শাহ সুরেশ্বরী নামে এক সুফি সাধকের প্রতিষ্ঠিত সুরেশ্বর পাক দরবার শরিফের কয়েক লাখ ভক্ত ও অনুরাগী রয়েছে সারা দেশে। এই দরবার শরিফের এসব ভক্ত ও অনুরাগীরা ১৯২৮ সাল থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বাংলাদেশের এক দিন আগেই রোজা ও ঈদ পালন করে। এর মধ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর, কেদারপুর, চাকধ, চণ্ডীপুরসহ ৩০ গ্রামের প্রায় ২০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর পালন করবেন। প্রতি বছরের মতো এ বছরও সুরেশ্বর দরবার শরিফে একই সময়ে পৃথক মাঠে ঈদুল ফিতরের নামাজের দুটি জামাত অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিতব্য প্রথম ঈদুল ফিতরের জামাতে ইমামতি করবেন শাহ সুফি সৈয়দ বেলাল নূরী আল সুরেশ্বরী ও মাওলানা মো. জুলহাস উদ্দিন।

সুরেশ্বর দরবার শরিফের ভক্ত মনসুর মৃধা বলেন, আমার বাবাও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করতেন। আমরা বংশ পরম্পরায় এভাবেই ধর্ম পালন করে আসছি। ইনশাআল্লাহ শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে পায়েস খাব।

সুরেশ্বর দরবার শরিফের গদিনসীন পীর শাহ মুজাদ্দেদী সৈয়দ বেলাল নূরী বলেন, শুক্রবার সুরেশ্বর দরবার শরিফে ঈদুল ফিতরের দুটি জামায়াত অনুষ্ঠিত হবে। পৃথিবীতে চাঁদ একটাই। সুতরাং পৃথিবীর যেকোনো প্রান্তে চাঁদ দেখা গেলেই আমরা তারাবি, রোজা ও ঈদ পালন করি। এ বছরও সুরেশ্বর দরবার শরিফের পৃথক স্থানে একই সময়ে ঈদুল ফিতরের দুটি জামায়াত অনুষ্ঠিত হবে। সুরেশ্বরসহ জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ৩০টি গ্রামের ২০ হাজার মুসল্লি আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন। সবাইকে সুরেশ্বর দরবার শরিফের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

শরীয়তপুর সুরেশ্বর দরবার শরীফ ঈদ জামাত

সংশ্লিষ্ট সংবাদ: শরীয়তপুর

২৩ জুন ২০২৬
শরীয়তপুরে বিএনপির কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ
১৪ জুন ২০২৬
মাদক ব্যবসার অভিযোগে নারীকে বেঁধে গণধোলাই
০৯ জুন ২০২৬
স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনকভাবে গরম হচ্ছে মাটি, বাপেক্স বলছে গ্যাসের উপস্থিতি নেই
  • আরও
সর্বাধিক পঠিত
  1. সাবেক এমপি জেবুন্নেসা গ্রেপ্তার
  2. রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন
  3. সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ কারাগারে
  4. সাংবাদিকতার সর্বোচ্চ মান ও পেশাদারত্ব বজায় রেখে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  5. সরকার জনস্বার্থে কাজ করলে সমর্থন পাবে, অধিকার খর্ব করলে ছাড় হবে না : জামায়াত আমির
  6. রাজধানীর পূর্বাচলে চারটি থানা ও ছয়টি তদন্তকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x