সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ কারাগারে
সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ। ছবি : এনটিভি
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ এ আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৮ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সোহেল সরকার আসামিকে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এরপরে তাকে তিন দিন রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়।
গত শনিবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আদালত প্রতিবেদক