Skip to main content
NTV Online

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • অপরাধ
তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
১২:৩৫, ২০ মার্চ ২০২৬
আপডেট: ১২:৪৫, ২০ মার্চ ২০২৬
তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
১২:৩৫, ২০ মার্চ ২০২৬
আপডেট: ১২:৪৫, ২০ মার্চ ২০২৬
আরও খবর
ছেলেকে কুপিয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু
চবির ছাত্রাবাসে হঠাৎ অজ্ঞান শিক্ষার্থী, হাসপাতালে মৃত ঘোষণা
বাড়িতে আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু
চলন্ত বাসে অগ্নিকাণ্ড, লাফিয়ে পড়ে চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু
মাদকবিরোধী অভিযানে একজনের মৃত্যু, এলাকাবাসীর হামলা

মুক্তাগাছায় স্বামীর বেধড়ক পিটুনিতে গৃহবধূর মৃত্যু

তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
১২:৩৫, ২০ মার্চ ২০২৬
আপডেট: ১২:৪৫, ২০ মার্চ ২০২৬
তানভীর হোসাইন, ময়মনসিংহ (সদর-মুক্তাগাছা)
১২:৩৫, ২০ মার্চ ২০২৬
আপডেট: ১২:৪৫, ২০ মার্চ ২০২৬
ময়মনসিংহের মুক্তাগাছা থানা : ফাইল ছবি

ময়মনসিংহের মুক্তাগাছায় পারিবারিক কলহের জেরে মার্জিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী স্বাধীন মিয়ার বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে উপজেলার কুমারগাতা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী স্বাধীন মিয়াকে আটক করেছে পুলিশ।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, কুমারগাতা এলাকার কানু মিয়ার ছেলে ও সিভিল সার্জন অফিসের গাড়িচালক স্বাধীন মিয়ার সঙ্গে দুই বছর আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে পারিবারিকভাবে বিয়ে হয় মার্জিয়ার। নিহতের বাবা মাদেক মিয়ার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বাধীন বিভিন্ন সময় মার্জিয়াকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।

ঘটনার আগের দিন গত বুধবার (১৮ মার্চ) মার্জিয়াকে মারধর করে তার মোবাইল ফোন ভেঙে ফেলে স্বাধীন। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে বাবার বাড়ি থেকে বুঝিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে সে। এরপর পরিকল্পিতভাবে পুনরায় বেধড়ক মারধর করলে একপর্যায়ে মার্জিয়ার মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, অভিযুক্ত স্বাধীন অত্যন্ত উগ্র প্রকৃতির এবং সে প্রায়ই তার বাবা-মাকেও মারধর করে বাড়ি থেকে বের করে দিত। হত্যার পর ঘটনাটি ধামাচাপা দিতে স্বাধীন বিষয়টিকে ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে আঘাতের চিহ্ন দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়।

ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অভিযুক্ত স্বামী বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মৃত্যু ময়মনসিংহ মুক্তাগাছা

সংশ্লিষ্ট সংবাদ: মৃত্যু

২ ঘন্টা আগে
ছেলেকে কুপিয়ে ভবন থেকে লাফিয়ে পড়ে সাবেক পুলিশ সদস্যের মৃত্যু
৭ ঘন্টা আগে
বাড়িতে আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু
১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই
  • আরও
সর্বাধিক পঠিত
  1. কণ্ঠশিল্পী কনকচাঁপার ঘটনায় বিএনপির দুঃখপ্রকাশ
  2. গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সারা দেশে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
  3. সুন্দরবনে দস্যু দমন ও অপরাধ নির্মূলে কোস্ট গার্ডের অভিযান
  4. রাজবাড়ীতে রিকশাচালকের মরদেহ উদ্ধার
  5. সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে বৈসাবি উৎসব শুরু
  6. চলতি বছরের হজ ফ্লাইট শুরু ১৭ এপ্রিল

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x