Skip to main content
NTV Online
Dektop Mobile

বাংলাদেশ

বাংলাদেশ
  • অ ফ A
  • রাজনীতি
  • সরকার
  • অপরাধ
  • আইন ও বিচার
  • দুর্ঘটনা
  • সুখবর
  • অন্যান্য
  • হাত বাড়িয়ে দাও
  • মৃত্যুবার্ষিকী
  • শোক
  • কুলখানি
  • চেহলাম
  • নিখোঁজ
  • শ্রাদ্ধ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • খেলাধুলা
  • বিনোদন
  • অর্থনীতি
  • শিক্ষা
  • মত-দ্বিমত
  • শিল্প ও সাহিত্য
  • জীবনধারা
  • স্বাস্থ্য
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • ভ্রমণ
  • ধর্ম ও জীবন
  • নির্বাচন
  • সহজ ইংরেজি
  • প্রিয় প্রবাসী
  • আইন-কানুন
  • চাকরি চাই
  • অটোমোবাইল
  • হাস্যরস
  • শিশু-কিশোর
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি ইউএই
  • English Version
  • এনটিভি বাজার
  • এনটিভি কানেক্ট
  • যোগাযোগ
  • English Version
  • এনটিভি ইউরোপ
  • এনটিভি অস্ট্রেলিয়া
  • এনটিভি ইউএই
  • এনটিভি মালয়েশিয়া
  • এনটিভি কানেক্ট
  • ভিডিও
  • ছবি
  • এনটিভির অনুষ্ঠান
  • বিজ্ঞাপন
  • আর্কাইভ
  • কুইজ
Follow
  • বাংলাদেশ
  • সরকার
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:২০, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ০৫:২১, ০৫ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:২০, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ০৫:২১, ০৫ জুলাই ২০২৬
আরও খবর
নারীদের পিছিয়ে রেখে দেশের সুষম উন্নয়ন সম্ভব নয় : ডিসি ফরিদা
শত বছরের পুরোনো শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের নীতিমালা প্রণীত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সরকার চায় শেখ হাসিনা ফিরে আসুক : প্রতিমন্ত্রী
আজীবন জুলাই শহীদদের পাশে থাকবে বিএনপি : প্রতিমন্ত্রী
বৈষম্য দূর করতে মানুষ জুলাই বিপ্লব করেছে : প্রতিমন্ত্রী

দেশের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:২০, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ০৫:২১, ০৫ জুলাই ২০২৬
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
০৫:২০, ০৫ জুলাই ২০২৬
আপডেট: ০৫:২১, ০৫ জুলাই ২০২৬
ছবি : বাসস

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করবে সরকার। তিনি বলেন, এই লক্ষ্যে সরকারের কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন ইতোমধ্যেই শুরু হয়েছে।

শনিবার (৪ জুলাই) নাটোরের লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে দেশের কোনো উন্নয়ন হয়নি। বর্তমান উত্তরাধিকার সূত্রে সরকার একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছে। শুধু প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই এই অবস্থা থেকে উত্তরণ সম্ভব।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস পরিশ্রম করছেন। দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করতে কাজ করে যাচ্ছেন তিনি। সব শ্রেণী-পেশার মানুষের উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন করে তার ভিত্তিতে কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের সহযোগিতায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতের মত দেশের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কোনো অনিয়ম ও দুর্নীতি সহ্য করা হবে না। দলের কোনো নেতাকর্মী এই অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম পরিচালনায় সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীল হতে হবে। অতীতে অনিয়মই ছিল নিয়ম। এই সংস্কৃতির ধারা থেকে আমরা বের হতে চাই। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশীদ পাপ্পু প্রমুখ।

প্রতিমন্ত্রী সমাজকল্যাণ প্রতিমন্ত্রী উন্নয়ন ফারজানা শারমীন

সংশ্লিষ্ট সংবাদ: প্রতিমন্ত্রী

০৫ আগস্ট ২০২৬
বৈষম্য দূর করতে মানুষ জুলাই বিপ্লব করেছে : প্রতিমন্ত্রী
০৪ আগস্ট ২০২৬
‘চিকিৎসকদের দক্ষতা বাড়াতে চালু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’
০৩ আগস্ট ২০২৬
প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে : প্রতিমন্ত্রী
  • আরও
সর্বাধিক পঠিত
  1. এমপির গলায় রামদা ধরে দলিলে স্বাক্ষর করানোর অভিযোগ
  2. গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ দোকান ও বসতঘর ভস্মীভূত
  3. দীর্ঘ প্রতীক্ষার অবসান, ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হলো ট্রেন
  4. মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করলেন তারেক রহমান
  5. ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের কোনো সিদ্ধান্ত হয়নি : শিক্ষামন্ত্রী
  6. রাজবাড়ীতে ‘নৌযান শুমারি ২০২৬’ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Alhaj Mohammad Mosaddak Ali

Chairman

NTV Online, BSEC Building (Level-8), 102 Kazi Nazrul Islam Avenue, Karwan Bazar, Dhaka-1215 Telephone: +880255012281 up to 5, Fax: +880255012286 up to 7

Browse by Category

  • About NTV
  • Career
  • NTV Programmes
  • Advertisement
  • Web Mail
  • NTV FTP
  • Satellite Downlink
  • Europe Subscription
  • USA Subscription
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact
  • Archive
  • My Report

NTV Prime Android App

Find out more about our NTV: Latest Bangla News, Infotainment, Online & Live TV

Qries

Reproduction of any content, news or article published on this website is strictly prohibited. All rights reserved

x