ঈদ আনন্দ মিছিলে অংশ নিয়েছে নারী-শিশুরাও
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের পবিত্র ঈদুল ফিতরের জামাত শেষে সকাল ১০টায় শুরু হয় ঈদ আনন্দ মিছিল। রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই আনন্দ মিছিলে অংশ নেয় শত শত শিশু- নারীসহ নানা বয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
পুরান ঢাকা থেকে আগত শিশু আসিফ বলে, আমার এখানে এসে ভালো লাগছে। এখানে অনেক ঘোড়া আছে। সবকিছু দেখতে ভালো লাগছে।
হাফসা আক্তার নামে এক তরুণী বলেন, ঈদে এর আগে এমন আনন্দ কখনো করিনি। ঈদকে ঘিরে যে এমন আনন্দ মিছিল হয় সেটাও জানতাম না। এইবারে প্রথম এই আনন্দ মিছিল অংশ নিয়েছি। আমার কাছে বেশ ভালই লাগছে।
পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে তিনদিনব্যাপী ঈদ উৎসবসহ ঈদের দিন রাজধানীতে বর্ণাঢ্য ঈদ মিছিলের আয়োজন করা হয়েছে। ঈদ আনন্দ মিছিলকে ঘিরে হাইকোর্ট প্রাঙ্গণে জড়ো হচ্ছেন মুসল্লিরা।
এদিকে ঈদ আনন্দ মিছিলের জন্য নানা সাঁঝে প্রস্তুত করা হয়েছে হাতি-ঘোড়া, বাজানো হচ্ছে ঢোল তবলা। মিছিলটি সকাল দশটায় হাইকোর্ট প্রান্ত থেকে শুরু হয়ে শাহবাগ দিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে গিয়ে শেষ হবে।
ঈদ আনন্দ মিছিল উদযাপন কমিটি-২০২৬ এই ঈদ শোভাযাত্রার আয়োজন করে। এতে নেতৃত্ব দেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

নিজস্ব প্রতিবেদক